'বেলাশুরু' -র আগেই 'রসগোল্লা'! শিবপ্রসাদ-নন্দিতা জুটির নয়া ছবি ঘিরে চড়ছে কৌতূহলের পারদ
শিবপ্রসাদ-নন্দিতা জুটির 'বেলাশেষে' ছবির পর, আসছে 'বেলাশুরু'। এই খবর পুরনো! তবে রসোগোল্লা দিবসে যে এই পরিচালক জুটি বাঙালিকে আরও একটা বড় সারপ্রাইজ দিতে চলেছে!
শিবপ্রসাদ-নন্দিতা জুটির 'বেলাশেষে' ছবির পর, আসছে 'বেলাশুরু'। এই খবর পুরনো! তবে রসোগোল্লা দিবসে যে এই পরিচালক জুটি বাঙালিকে আরও একটা বড় সারপ্রাইজ দিতে চলেছে! রসগোল্লা দিবস উপলক্ষ্যে আজ মুক্তি পেতে চলেছে উইন্ডোজ প্রোডাকশন হাউসের ছবি 'রসগোল্লা' -র ট্রেলার।

আজ সন্ধ্যে ছ'টায় মুক্তি পেতে চলেছে রসগোল্লার ট্রেলার। নবীন চন্দ্র দাসের জীবনের সঙ্গে রসগোল্লা আবিষ্কারের মিষ্টি সফর কেমন ছিল, কেমনই বা ছিল তাঁর প্রেমকাহিনি, সেই বিষয়টি নিয়েই ছবি 'রসগোল্লা'। বাঙালিকে শুধু 'রসগোল্লা' দিয়ে মন ভরাচ্ছেন না শিবপ্রসাদ-নন্দিতা জুটি। পরিচালকদ্বয়ের 'বেলাশুরু'-র শ্যুটিংও যে শুরু হতে চলেছে , সেই সুখবর লক্ষ্মীপুজো মিটতেই দিয়ে দেয় উইন্ডোজ মিডিয়া প্রোডাকশনস।
উল্লেখ্য, শিবপ্রসাদ নন্দিতা জুটির 'বেলাশেষে' মুক্তি পেতেই তা জনপ্রিয়তার শিখরে পৌঁছয়। আর সেই ছবির টিমই ফিরে আসছে 'বেলাশুরু'তে। তবে ছবিটি 'বেলাশেষে'-র সিক্যুয়াল নয় বলেই জানা যাচ্ছে। তবে এই নতুন ছবিতেও থাকছেন সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতীলেখা সেনগুপ্ত। কলকাতার বুকেই এক দাম্পত্য জীবনের কাহিনি তুলে ধরতে চলেছে ছবিটি। বিশ্বাস-অবিশ্বাসের টানাপোড়েনের এই কাহিনি ঘিরে 'বেলাশুরু' মুক্তির আগেই মুক্তি পেতে চলেছে নবীনচন্দ্র দাসের বায়োপিক 'রসগোল্লা'-র ট্রেলার।












Click it and Unblock the Notifications