অর্জুনের পর এবার করোনায় আক্রান্ত প্রেমিকা মালাইকা অরোরা
অর্জুনের পর এবার করোনায় আক্রান্ত প্রেমিকা মালাইকা অরোরা
অর্জুন কাপুরের পর এবার তাঁর প্রেমিকা তথা আরবাজ খানের প্রাক্তন স্ত্রী মালাইকা অরোরার করোনা পজিটিভ ধরা পড়ল। অভিনেত্রী সোমবার তাঁর ইনস্টাগ্রামে পোস্টের মাধ্যমে নিজের অনুগামীদের এই তথ্য জানিয়েছেন। তিনি জানান যে, তাঁর টেস্টে কোভিড–১৯ ধরা পড়েছে, যা উপসর্গহীন এবং তিনি বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছেন। রবিবারই অর্জুন কাপুর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান যে তাঁর করোনা ভাইরাস ধরা পড়েছে।

মালাইকা অরোরা ইনস্টাতে একটি লেখা শেয়ার করে বলেন, 'আজকে আমার করোনা টেস্ট পজিটিভ এসেছে কিন্তু আমি সকলকে এটা জানাতে চাই যে আমি সুস্থ আছি। আমি উপসর্গহীন ও সব ধরনের নিয়ম অনুসরণ করছি যা আমার চিকিৎসক ও কর্তৃপক্ষ আমাকে নির্দেশ দিয়েছে। আমি সকলকে অনুরোধ করব সকলে নিরাপদে ও শান্তিতে থাকুন। আমায় সমর্থনের জন্য ধন্যবাদ। অনেক ভালোবাসা, মালাইকা।’
রিপোর্টে জানা গিয়েছে, মালাইকা অরোরার করোনা ভাইরাস ধরা পড়ায় ইন্ডিয়া’স বেস্ট ডান্সার রিয়্যালিটি শোয়ের শুটিং স্থগিত রাখা হয়েছে। এই শোয়ে মালাইকা সহ–বিচারকের ভূমিকায় রয়েছেন। এর আগে অর্জুন কাপুরের বাবা বনি কাপুরের কিছু কর্মীও করোনা পজিটিভ ধরা পড়েছে। কয়েকমাস আগে বনি কাপুরের বাড়ির এক রাধুঁনিও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।












Click it and Unblock the Notifications