ভারতের মঙ্গল অভিযানের কথা জানেনই না করিনা কাপুর?

ভারতের প্রধানমন্ত্রী কে সেই প্রশ্নের উত্তরে পৃথ্বীরাজ চবন বলে সোস্যাল মিডিয়ায় মজার খোরাক হয়েছিলেন আলিয়া ভাট। নির্বোধ অভিনেত্রীদের তালিকায় তাই শীর্ষ স্থান তো দখল করেই নিয়েছেন আলিয়া। দ্বিতীয় স্থানে অবশ্যই করিনা।
সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে করিনার যে সিকি মাত্র আগ্রহ নেই তা অন্তত স্পষ্ট হয়ে গেল। মঙ্গলযান নিয়ে যেখানে চারিদিকে হইচই পড়ে গিয়েছে, ছোট ছোট বাচ্চারাও জানে মঙ্গলযান কী সেখানে এবিষয়ে করিনার না জানাটা অত্যন্ত নির্বুদ্ধিতার পরিচয়।
সম্প্রতি এক অনুষ্ঠানে এক সাংবাদিক হিন্দিতে করিনাকে জিজ্ঞাসা করেন, ভারতের মহাকাশ যান মঙ্গলের কক্ষপথে ঢুকে গিয়েছে, এবিষয়ে আপনি কী বলবেন? অত্যন্ত অবাক দৃষ্টিতে করিনা সেই সাংবাদিকের দিকে তাকিয়ে বললেন, "আপনার প্রশ্নটা আবার বলুন। আমার অনুবাদক চাই। কেউ এটা দয়া করে ইংরাজিতে অনুবাদ করে বলুন আমায়.."।
যাই হোক, সেই সাংবাদিক ইংরাজিতে অনুবাদ করেই প্রশ্নটি রাখলেন করিনার কাছে। এবার প্রশ্ন এড়ানোর জন্য কায়দা করে করিনা জবাব দিলেন, "আমিও যেতে চাই মহাকাশে। আমাকেও নিয়ে চলুক।" প্রশ্নটি ইংরাজিতে অনুবাদ করে দেওয়ার পরও এই উত্তর?
প্রশ্নের জবাব এড়াতে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন করিনা। তবে করিনার ভক্তরা আরও বেশী খুশি হতে ও করিনার রূপের সঙ্গে তাঁর বুদ্ধিরও তারিফ করতেন যদি ভারতে এত বড় কৃতিত্ব সম্পর্কে সামান্য হলেও জ্ঞান অর্জন করতেন তিনি।












Click it and Unblock the Notifications