৩৭০ ধারা অবলুপ্তির পর প্রথমবার কাশ্মীর পাচ্ছে নিজস্ব 'ফিচার ফিল্ম'

সাদা আর সবুজে ঢাকা উপত্যকা। আর সেখানে নিজের খেয়ালে বয়ে চলে যায় খরস্রোতা ঝিলাম নদী। কথায় বলে, প্রকৃতির এমন রূপ ঈশ্বর নিজের খেয়ালে পরতে পরতে করে সাজিয়ে তুলেছেন।

সাদা আর সবুজে ঢাকা উপত্যকা। আর সেখানে নিজের খেয়ালে বয়ে চলে যায় খরস্রোতা ঝিলাম নদী। কথায় বলে, প্রকৃতির এমন রূপ ঈশ্বর নিজের খেয়ালে পরতে পরতে করে সাজিয়ে তুলেছেন। আর সেই পরত গুলি মিলিয়ে মিশিয়ে তৈরি হয়েছে ভূস্বর্গ কাশ্মীর। ভারতের এই এলাকা কয়েক মাস ধরে একের পর এক পর্ব দেখে এসেছে। ৫ অগাস্টের ঐতিহাসিক প্রস্তাবের পর কাশ্মীর থেকে তুলে নেওয়া হয়েছে ৩৭০ ধারা। আর এরপর প্রথমবার কাশ্মীর পেল নিজস্ব ফিচার ফিল্ম।

৩৭০ ধারা অবলুপ্তির পর প্রথমবার কাশ্মীর পাচ্ছে নিজস্ব ফিচার ফিল্ম

'কাশ্মীর: দ্যা ফাইনাল রেজোলিউশন' ছবিটি কাশ্মীরের ৩৭০ ধারা উঠে যাওয়ার পর প্রথম ফিচার ফিল্ম। কাশ্মীর থেকে এই ধারা ওঠবার পর প্রথমবার উপত্যকায় এই ফিল্মের শ্যুটিং শুরু হয়। ছবিটি সম্পূর্ণভাবে কাশ্মীরের বুকে শ্যুটিং হয়েছে। ছবির পরিচালক যুবরাজ কুমার জানিয়েছেন, আর মাত্র ২০ শতাংশ শ্যুটিং তাঁদের বাকি। গোটা ছবির শ্যুটিং পর্বে কোনওরকমের সমস্যার মুখে পড়তে হয়নি তাঁদের।

ইতিমধ্যেই ছবিটির 'ছুই মুবারক' গানটি প্রকাশ্যে এসেছে। গানের ভিডিও ইউটিউবে আসতেই তা নিয়ে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে নেট দুনিয়ায়। একবার কাশ্মীরের বর্তমান পরিবেশের ছবি দেখার কৌতূহল এই ভিডিও-র জনপ্রিয়তার সঙ্গে ওতপ্রোতভাবেব জড়িত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+