এআর রহমানের বিবাহ বিচ্ছেদের কয়েক ঘণ্টার মধ্যেই ডিভোর্স ঘোষণা তাঁর গিটার বাদক মোহিনীর, শুরু জোরদার জল্পনা
সম্পর্ক বিচ্ছেদের যেন ঝড় উঠেছে সেলিব্রিটি মহলে। প্রায় ২৯ বছরের সম্পর্ক আর টিকিয়ে রাখা যাচ্ছে না! এই একটি কথাতেই তোলপাড় হচ্ছে বলিউড। কারণ যে সে কেউ নন সম্পর্ক ভেঙে যেতে চলেছে সুর সম্রাট এ আর রহমান এবং তার স্ত্রী সায়রা বানুর। তবে তার থেকেও বড় চমকে দেওয়ার মতো খবর। এবার এলো সামনে।
এ আর রহমানের বেস গিটারিস্ট মোহিনী দে। এবার সম্পর্ক ভাঙতে চলেছেন এই বঙ্গ তনয়াও। সুরকার স্বামী মার্ক হার্টসুচের সঙ্গে এবার বিচ্ছেদের পথে হাঁটছেন মোহিনী, সোশ্যাল মিডিয়ায় ভক্তদের জানিয়েছেন এই কথা। 'ভারাক্রান্ত হৃদয়ে মার্ক এবং আমি ঘোষণা করছি যে আমরা আলাদা হয়ে গিয়েছি'।

ইনস্টাগ্রামে একটি নোট শেয়ার করে এ কথা জানিয়েছেন তাঁরা। মিউচুয়াল ডিভোর্স নিয়েছেন মার্ক ও মোহিনী। পারস্পরিক বোঝাপড়া এবং আলোচনার মাধ্যমেই এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। তবে দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটলেও একে অপরের ভালো বন্ধু থাকবেন মোহিনী ও মার্ক, একথাও পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন এই প্রাক্তন দম্পতি। আর তাই আগামী প্রজেক্টগুলিতেও একসঙ্গে কাজ করবেন তাঁরা।
এ আর রহমানের সঙ্গে ৪০ টিরও বেশি মিউজিকাল প্রোজেক্টে কাজ করেছেন বেসিস্ট মোহিনী দে। এছাড়াও নিজস্ব অ্যালবামও রয়েছে তাঁর। তবে এ আর রহমানের বিবাহ বিচ্ছেদের ঘোষণার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই মোহিনীর বিবাহ বিচ্ছেদের এই ঘোষণা নিয়ে শুরু হয়েছে জোরদার জল্পনা। তাহলে কি একে অপরের সঙ্গে নতুন কোন সম্পর্কে জড়ালে রহমান ও মোহিনী? প্রশ্ন তুলছেন নেটিজেনদের একাংশ।
উল্লেখ্য, ১৯৯৫ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এ আর রহমান এবং সায়রা বানু। মঙ্গলবার সন্ধ্যায় তাঁদের বিচ্ছেদের ঘোষণা করেছেন। 'আশা করেছিলাম আমরা সুন্দরভাবে আমাদের ৩০তম বিবাহ বার্ষিকী কাটাব। কিন্তু আমরা এত তাড়াতাড়ি সম্পর্কের একটি প্রান্তিক মুহূর্তে এসে পৌঁছেছি। দুটি ভগ্ন হৃদয়কে দেখে ঈশ্বরের সিংহাসনও টলে গিয়েছে।' নিজের পোস্টে লিখেছিলেন এ আর রহমান। আর এবার তার দলের গিটার বাদক এর ঘর ভাঙায় শুরু হয়েছে নয়া চর্চা।












Click it and Unblock the Notifications