১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ফের সিবিআইয়ে ডাক পড়ল রিয়া চক্রবর্তীর

সুশান্ত কাণ্ডে শুক্রবার সিবিআইয়ের ১০ ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর ফের শনিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রিয়া চক্রবর্তীকে তলব করল। সুশান্ত সিং মৃত্যুর ঘটনার তদন্তে তাঁকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই।

ফের সিবিআইয়ে ডাক পড়ল রিয়া চক্রবর্তীর


২৫ জুলাই সুশান্তের বাবা কে কে সিং রিয়ার বিরুদ্ধে পাটনা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন। রিয়া প্রয়াত অভিনেতার মৃত্যু রহস্যে প্রধান সন্দেহভাজন। রিয়ার পাশাপাশি তাঁর ভাই শৌভিক চক্রবর্তীকেও জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। বৃহস্পতিবার শৌভিককে ১৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই। এছাড়াও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সুশান্তের ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পিঠানি, রাঁধুনি নিরজ সিং ও স্যামুয়েল মিরান্ডাকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। সুশান্ত কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই তিনটে দল গঠন করেছে।

জানা গিয়েছে, রিয়া অভিনেতার ফ্ল্যাট ছাড়েন ৮ জুন এবং ১৪ জুন অভিনেতার বা‌‌ন্দ্রার ফ্ল্যাট থেকে সুশান্তের ঝুলন্ত দেহ পাওয়া যায়। সিবিআই রিয়াকে প্রশ্ন করতে পারে যে ৮ থেকে ১৪ জুন তাঁর সঙ্গে রিয়ার কোনও যোগাযোগ হয়েছিল কিনা। ২০১৯ সালে ইউরোপ সফর নিয়েও রিয়াকে প্রশ্ন করা হতে পারে এবং কেন তাঁর সঙ্গে সুশান্তের পরিবারের সম্পর্ক ভালো নয় সে বিষয়েও সিবিআই প্রশ্ন করবে। এগুলি ছাড়াও রিয়াকে শুক্রবার অন্যান বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করা হয়েছে।

সিবিআইয়ের পাশাপাশি অর্থ তছরূপের তদন্তে নেমে ইডিও রিয়ার বয়ান রেকর্ড করেছে। সুশান্তের বাবা অভিনেত্রীর বিরুদ্ধে ১৫কোটি টাকার আত্মসাৎ করার অভিযোগ এনেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+