(ভিডিও) অ্যায় দিল হ্যায় মুশকিল ট্রেলার : প্রেম, বিভ্রান্তি আর হৃদয় ভাঙার খেলায় ভরা বলিউডি কল্পচিত্র!
ছবির গল্প যেখানে ভালবাসা, বন্ধুত্ব ও মন ভাঙা নিয়ে আর পরিচালক যেখানে করন জোহর সেখানে আপনি খুব খারাপ নিশ্চই আশা করবেন না। অ্যায় দিল হ্যায় মুশকিল ছবির ট্রেলার মুক্তি পেল। দেখে মনে হল সেই একই মশলা তেল দিয়ে রান্না তৈরি হয়েছে। তবে প্রত্যেকবারের মতোই মশলার পরিমান একেবারে স্পট অন।[(ছবি) 'অ্যায় দিল হ্যায় মুশকিল' নিয়ে এই ৯ তথ্য আপনি নিশ্চিত জানেন না!]
এখানে দেখুন অ্যায় দিল হ্যায় মুশকিল ছবির ট্রেলার।
প্রায় ২ মিনিট ২৫ সেকেন্ডের এই ট্রেলর। শুরুতেই ভালবাসা বা প্রেম নিয়ে বক্তব্য শুরু রনবীর কাপুরের। ভালবাসায় পড়লে ঠিক কেমন লাগে তা বোঝানোর চেষ্টা করছেন তিনি। একটা জায়গায় বলছেন, যখন তৃতীয় ব্যক্তি জীবনে ঢুকে পরে তখন মনে ভালাবাসাটাও যেন মনে হয় গালে কষানো একটা চড়। [ফের গানচুরির অভিযোগ উঠল সঙ্গীতকার প্রীতমের বিরুদ্ধে!]
ছবির ট্রেলর মুক্তির আগে ঐশ্বর্য রাইকে ছবিতে ঠিক যেমনটা লাগছিল ছবির পর্দাতেও ঠিক ততটাই মোহময়ী দেখাচ্ছে অ্যাশকে। বয়সের সঙ্গে সঙ্গে তাঁর গ্ল্যামার যেন দ্বিগুন হয়ে গিয়েছে।
তবে এই কয়েক মিনিটের ট্রেলারে সবচেয়ে বেশি নজর কেড়েছেন ফাওয়াদ খান। অনুষ্কা শর্মার সঙ্গে তার সম্পর্কের সমস্যাই দেখা গিয়েছে ট্রেলরে। তবে ছবির পুরো গল্পটা জানতে হলে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। আগামী ২৮ অক্টোবর মুক্তি পাচ্ছে ছবিটি।












Click it and Unblock the Notifications