সমকাম প্রেম নিয়ে ছবি দর্শকদের কেমন লাগল! সোনমের ছবির বক্স অফিস রিপোর্ট কী
বলিউডের চিরাচরিত ছকের বাইকেক এক গল্প নিয়ে ছবি 'এক লড়কি কো দেখা তো অ্যায়সা লাগা'। সোনম কাপুর ও অনিল কাপুর অভিনীত এই ছবির অন্যতম আকর্ষণ ছবির গল্প। অবশ্যই রাজকুমার রাওয়ের অভিনয় ছবির অন্যতম ইউএসপি।
বলিউডের চিরাচরিত ছকের বাইকেক এক গল্প নিয়ে ছবি 'এক লড়কি কো দেখা তো অ্যায়সা লাগা'। সোনম কাপুর ও অনিল কাপুর অভিনীত এই ছবির অন্যতম আকর্ষণ ছবির গল্প। অবশ্যই রাজকুমার রাওয়ের অভিনয় ছবির অন্যতম ইউএসপি।

শুক্রবার ১ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে ছবিটি। এই সপ্তাহে ২ দিনের মধ্যে ৭.৯৫ কোটি টাকার বক্স অফিসে ব্যবসা করেছে ছবিটি। প্রথম দিনের শো-তে ছবিটি পেয়েছে ৩.৩০ কোটি টাকা। দ্বিতীয় দিনে ছবিটি পেয়েছে ৪.৬৫ কোটি টাকা। চিরাচরিত ঘরানার বাইরে এই ছবি অনন্য বার্তা দিলেও, ছবি গিরে সেভাবে উত্তেজনা , উন্মাদনা দেখা যাচ্ছে না দর্শকদের মধ্য়ে।
বিধুবিনোদ চোপড়ার প্রযোজনায় শেলি চোপড়ার পরিচালিত ছবি সমকাম প্রেমের এক খতিয়ান লিখেছে। তবে অন্যদিকে, 'উরি' ও 'মণিকর্ণিকা' যেভাবে এগিয়ে চলেছে বক্স অফিসে , তাতে 'এক লড়কি কো দেখা তো অ্যায়সা লাগা' ছবিটির বক্স অফিস সাফল্য পেতে বেশ সমস্যা হচ্ছে বলে দাবি একাধিক ফিল্ম বিশেষজ্ঞদের।

Click it and Unblock the Notifications