(ছবি) অক্ষয় কুমারের ছেলে আরভের মিষ্টি কিছু ছবি

বলিউডের গুডলুকিং জুটিদের মধ্যে অন্যতম অক্ষময়কুমার ও টুইঙ্কল খান্নার জুটি। অক্ষয়কুমার যদি ড্যাশিং হন তাহলে টুইঙ্কল খান্নাও কিন্তু বিউটি উইথ ব্রেন-এর প্রকৃষ্ট উদাহরণ।

স্বভাবতই আকি-টিনার ছেলেমেয়েও অর্থাৎ আরভ ও নিতারাও যে দেখতে সুন্দর হবে তাতে অবাক হওয়ার মতে কিছু নেই। নিতারা এখন খুবই ছোট। আর সেই কারণেই হয়তো নিতারাকে মিডিয়া থেকে দূরে সরিয়ে রাখাটাই পছন্দ মা টুইঙ্কল খান্নার।

(ছবি) অক্ষয় কুমারের ছেলে আরভের মিষ্টি কিছু ছবি

যদিও ১৩ বছরের আরভ কিন্তু এই বয়সেই বেশ মিডিয়া ফ্রেন্ডলি হয়ে উঠেছেন। বিভিন্ন অনুষ্ঠানে তাকে বাবা-মায়ের সঙ্গে উপস্থিত থাকতে দেখা গিয়েছে। বেস্টফ্রেন্ড সইফপুত্র ইব্রাহিমের সঙ্গে ডাবম্যাশ করতেও দেখা গিয়েছে আরভকে।

ফরসা লাল টুকটুকে কিশোরের নীল চোখ, আর ভুবন ভোলানো হাসি ইতিমধ্যেই মন জয় করে নিয়ছে অনেকের। তারকা পুত্রদের মধ্যে অন্যতম সুন্দর দেখতে বললেও আরভকে ভুল বলা হবে নায়।

সম্প্রতি 'ইন্টারন্যাশনাল ফ্লি রিভিউ২০১৬'-এ বাবার সঙ্গে একেবারে ফর্ম্যাল পোশাকে দেখা গিয়েছে আরভকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আরভের কান ধরে টানছেন এমন একটি ছবি অক্ষয় এবং টুইঙ্কল দুজনেই সোস্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। আর সেই ছবি সোস্যাল মিডিয়ায় প্রায় ভাইরাল হয়ে পড়ে।

অক্ষয়কুমার সারাক্ষণ বলেন, কাজ গুরুত্বপূর্ণ বটে তবে তাঁর জীবনের প্রাধান্য তার পরিবার। আর সেই শিক্ষাতেই যে আরভ বড় হচ্ছে তা তাঁর আচরণে, স্বভাবে স্পষ্ট। কৈশরে পা রেখেও বাবা-মা-বোনকে আকড়ে রয়েছে আরভের জীবন। কোথাও পাকামির লেশমাত্র টুকু নেই। বরং নিজের স্বভাব ও প্রাণবন্ত নীল চোখেই সবাইকে মাতিয়ে দিয়ে যাওয়ার কৌশল আপাতত রপ্ত করে ফেলেছে আরভ।

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+