পদ্মশ্রীর জন্য ভারত সরকারকে ধন্যবাদ জ্ঞাপন আদনান সামির

পদ্মশ্রীর জন্য ভারত সরকারকে ধন্যবাদ জ্ঞাপন আদনান সামির

ভারতের চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মাননা 'পদ্মশ্রী’ পেতে চলেছেন পাক বংশোদ্ভূত ভারতীয় নাগরিক তথা গায়ক আদনান সামি। ভারতের ৭১তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শনিবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে একটি বিবৃতিতে একথা জানানো হয়েছে। জন্মসূত্রে পাকিস্তানি এই গায়ক বছর কয়েক আগেই ভারতের নাগরিকত্ব পেয়েছেন। মোদী সরকার ক্ষমতায় আসার পর ২০১৫ সালে ভারতীয় নাগরিকত্ব পান তিনি।

পদ্মশ্রীর জন্য ভারত সরকারকে ধন্যবাদ জ্ঞাপন আদনান সামির


সূত্রের খবর, নির্বাচিত ১১৮ জনের মধ্যে এই বছর পদ্মশ্রী পুরষ্কার পেতে চলেছেন গায়ক আদনান সামি। স্বরাষ্ট্রমন্ত্রকের ঘোষণার পরই সোশ্যাল মিডিয়ায় এই জন্য ভারত সরকারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করতে দেখা গেলো এই জনপ্রিয় সংগীত শিল্পীকে।

এই প্রসঙ্গে বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে একটি টুইট বার্তায় তিনি লেখেন, “কোনও শিল্পীর পক্ষে সবচেয়ে বড় মুহূর্ত হলো সরকার কর্তৃক তাঁর কাজের প্রশংসা প্রাপ্তি ও স্বীকৃত লাভ। ভারত সরকারের আমাকে 'পদ্মশ্রী’ দিয়ে সম্মানিত করার সিদ্ধান্তে আমি অভিভূত। ৩৪ বছরের সুর-সংগীতের যাত্রা পথে এটা শ্রেষ্ঠ প্রাপ্তি। অনেক ধন্যবাদ।”

আদনান ছাড়াও কঙ্গনা রানাউত, করণ জোহর এবং একতা কাপুর সহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিও এই বছর শিল্পকলায় বিশেষ অবদানের জন্য ২০২০ সালে পদ্মশ্রী পুরষ্কার পেতে চলেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+