বলিউডে নতুন জুটি, পর্তুগালের ছবি নিয়ে মুখ খুললেন আদিত্য রায় কাপুর

বলিউডে নতুন জুটি নিয়ে গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়া বেশ কয়েকটি ছবি লিক করেছে তাঁদের। পর্তুগালে একসঙ্গে ছুটি কাটাতে দেখা গিয়েছে আদিত্য রায় কাপুর এবং অনন্যা পাণ্ডেকে। এই নিয়ে বেশ কয়েকদিন ধরেই বলি পাড়ায় কানাঘুসো চলছিল।

অবশেষে সেই নিয়ে মুখ খুললেন আদিত্য রায় কাপুর। পাপারাৎজিদের তোলা ছবিটি সোশ্যাল মিডিয়ায় এক প্রকার দাবানলের মতোই ছড়িয়ে পড়েছে। যদিও প্রকাশ্যে আদিত্য রায় কাপুর বলেছেন, 'আমি খুব একটা সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডলি নই। এবং খুব বেশি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভও থাকি না। তবে আমার একটা ব্রেকের প্রয়োজন ছিল। বর্ষাকে ভীষণ ভাবে মিস করছিলাম। সেকারণেই পর্তুগালে ছুটি কাটাতে যাওয়া। তবে যবে থেকে মুম্বইয়ে ফিরেছি তবে থেকে বৃষ্টি শুরু হয়েছে।'

Aditya Roy Kapur and Ananya Panday

প্রসঙ্গত উল্লেখ্য গত সপ্তাহেই আদিত্য রায় কাপুর এবং অনন্যা পাণ্ডেকে রোমান্টিক মুভি ডেেট যেতে দেখা গিয়েছে। বার্বি দেখতে গিয়েিছলেন তাঁরা। একই গাড়িতে তাঁরা ছিলেন। আদিত্যরায় কাপুর বসেছিলেন ড্রাইভারের সিটে। ঠিক পাসের সিটে বসেছিলেন অনন্যা পাণ্ডে। সাদা শার্ট পরেছিলেন আদিত্য।

গতবছর কীর্তি শ্যাননের দিওয়ালি সেলিব্রেশনের পার্টিতেও তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল। শুধু তাই নয় একাধিক জায়গায় তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে। আদিত্য রায় কাপুরের দ্য নাইট ম্যানেজার ওয়েব সিরিজের প্রমোশনেও দেখা গিয়েছিল অনন্যা পাণ্ডেকে। আদিত্যরায় কাপুরের আগে ইশান খট্টরের সঙ্গে নাম জড়িয়েছিল অনন্যার। চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা ইতিমধ্যেই বলিউডে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করে ফেলেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+