এবার কঙ্গনার নামে দায়ের হল মানহানির মামলা
বলিউডের কুইনের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন আদিত্য পাঞ্চোলি ও তাঁর স্ত্রী জারিনা ওয়াহাব।
কঙ্গনা রানাউতকে নিয়ে বিতর্ক যেন থামছেই না। আদিত্য পাঞ্চোলির বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ করেছিলেন বলিউডের কুইন। সেই প্রেক্ষিতে মানহানির মামলা করেছেন আদিত্য পাঞ্চোলি ও তাঁর স্ত্রী জারিনা ওয়াহাব।

কঙ্গনার অভিযোগ ছিল, আদিত্য আমাকে একটি অ্যাপার্টমেন্ট দিয়েছিল। তবে সেখানে আমার বন্ধুদের প্রবেশের অনুমতি ছিল না। আমাকে গৃহবন্দি করে রাখা হয়েছিল। নির্যাতন চালানো হয়েছিল। সেই ঘটনা জানিয়ে জারিনার সঙ্গে দেখা করি। আমাকে বাঁচানোর অনুরোধ করি। তবে জারিনা সেইসময়ে সাহায্য করেননি।
সেই অভিযোগ সামনে আসতেই আদিত্য কঙ্গনাকে আইনি নোটিশ পাঠান। জাতীয় টেলিভিশনে যেখানে অভিযোগ করেছিলেন সেখানেই ফের নিঃশর্ত ক্ষমা চাইতে বলেন কঙ্গনাকে। যদিও সেই প্রত্যুত্তরে খুশি হননি আদিত্য।
তিনি জানিয়েছেন, কঙ্গনা শুধু আমাকে নয়, আমার ছেলে-মেয়ে-স্ত্রী সকলকে নিয়ে কটূ মন্তব্য করেছে। আমাদের সম্মানহানি করেছে। সেজন্য তার বিরুদ্ধে মানহানির মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন আদিত্য পাঞ্চোলি ও জারিনা ওয়াহাব।
পাশাপাশি এটাও জানিয়েছেন যে এই মামলার সঙ্গে হৃত্বিক-কঙ্গনা বিতর্কের কোনও সম্পর্ক নেই। হৃত্বিক তার নিজের ব্যাপার সামলাক। তবে আমাকে কিছু বললে আমি চুপ থাকব না। আমি আমার পরিবারের জন্য লড়াই না করলে কে করবে? কঙ্গনার মতো নিচে না নামলেও আমি আমার মতো করে জবাব দেব, বলেছেন আদিত্য পাঞ্চোলি।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications