হিন্দি গানের দাবিতে জুহুতে হোটেলে ভাঙচুর করে গ্রেফতার অভিনেতা আদিত্য পাঞ্চোলি

মুম্বই, ৮ মার্চ : মুম্বইয়ের একটি হোটেলে ভাঙচুর ও হোটেল কর্মীদের মারধরের অভিযোগে গ্রেফতার করা হল বলিউড অভিনেতা আদিত্য পাঞ্চোলিকে।

গতকাল রাতে ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের জুহুতে। অভিযোগ, সেখানকার একটি পাঁচতারা হোটেলের নাইট ক্লাবে গিয়ে সেখানকার কর্মীদের সঙ্গে বচসায় জড়ান আদিত্য। ঘটনার পর জুহু থানায় অভিযোগ জানানো হলে আদিত্য পাঞ্চোলিকে গ্রেফতার করে পুলিশ। স্বেচ্ছায় বচসায় জড়ানো, শান্তিভঙ্গ ও অপরাধ মূলক কাজকর্মের মতো একাধিক জামিন অযোগ্য ধারায় তাঁর বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।

জুহুতে হোটেলে ভাঙচুর করে গ্রেফতার অভিনেতা আদিত্য পাঞ্চোলি


পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাইট ক্লাবে গিয়ে প্রথমে হিন্দি গান চালাতে অনুরোধ করেন তিনি। ডিজের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তা চালাতে অস্বীকার করলে কেন সেখানে হিন্দি গানের বদলে ইংরেজি গান বাজানো হচ্ছে তা নিয়ে বচসায় জড়ান আদিত্য পাঞ্চোলি। এরপর হোটল কর্মীদের ওপর চড়াও হয়ে সেখানে ব্যাপক ভাঙচুর চালানো ও বাধা দিতে গেলে হোটেলের কর্মীদের মারধর করেন তিনি।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+