'আমাকে টেনে হিঁচড়ে গাড়িতে তুলে ধর্ষণ করেছিল', অদিত্য পাঞ্চোলির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অভিনেত্রীর
আদিত্য পাঞ্চোলির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রথম করেছিলে কঙ্কনা রাণাওত। তখন অভিনেত্রীকে পাল্টা আক্রমণ করে বলেছিলেন আদিত্যর সঙ্গে সম্পর্ক ছিল কঙ্গনার।
আদিত্য পাঞ্চোলির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রথম করেছিলে কঙ্কনা রাণাওত। তখন অভিনেত্রীকে পাল্টা আক্রমণ করে বলেছিলেন আদিত্যর সঙ্গে সম্পর্ক ছিল কঙ্গনার। স্বার্থ সিদ্ধি হতেই এখন ধর্ষণের অভিযোগ করছেন। তার পরেই বলিউডের আরেক অভিনেত্রী আদিত্য পাঞ্চোলির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন। তিনি জানিয়েছেন ২০০৪-০৬ সালের মধ্যে তিনি ঘটনাটি মুম্বইয়ের এক আইপিএস অফিসারকে জানিয়েছিলেন। কিন্তু তাঁকে অভিযোগ করেও কোনও পদক্ষেপ করা হয়নি। ভরসোভা থানায় আদিত্য পাঞ্চোলির বিরুদ্ধে আড়াইপাতার ধর্ষণের অভিযোগের বয়ান দিয়েছেন তিনি।

বয়ানে তিনি জানিয়েছেন বলিউডে অভিনয় করার সময় যে বছর আদিত্য পাঞ্চোলির সঙ্গে তাঁর আলাপ হয়েছিল তখন অভিনেত্রীর বয়স ছিল ২২ বছর। আর আদিত্য পাঞ্চোলির বয়স ৩৮। অভিনেত্রী তখন হোস্টেলে থাকতেন। আদিত্য তখন বিবাহিত এবং দুই সন্তানের পিতা। ২০০৪ সালের ঘটনা এটি। একটি পার্টিতে আদিত্যর সঙ্গে গিয়েছিলে তিনি। একটি পানীয় পান করার পর আচ্ছন্ন হয়ে পড়েছিলেন অভিনেত্রী। তিনি অভিযোগ করেছেন তাতে মদক জাতীয় কিছু মিশিয়ে দিয়েছিলেন আদিত্য। বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে আদিত্য তাঁকে গাড়িতে তোলেন। এবং বেশ কিছু অসংলগ্ন ছবি তোলেন। পরের দিন আদিত্য তাঁকে জানান এখন তাঁরা একটি সম্পর্কে রয়েছেন। ছবি দেখিয়ে ক্রমাগত তাঁকে ব্ল্যাকমেল করতে থাকেন বলে অভিযোগ করেছেন অভিনেত্রী। এমনকী ৫০ লাখ টাকা পর্যন্ত আদিত্য তাঁর কাছ থেকে নিয়েছে বলে দাবি করেছেন অভিনেত্রী। প্রায় ২০০৬ সাল পর্যন্ত চলে এই নারকীয় অত্যাচার। তারপরেই পুলিসের কাছে অভিযোগ জানান তিনি।
ভরসোভা থানায় অদিত্যর বিরুদ্ধে ৩৭৬ (ধর্ষণ), ৩২৮( বিষ জাতীয় পদার্থ খাওয়ানো), ৩৮৪, ৩৪১, ৩৪২, ৩২৩, ৫০৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে। যদিও অভিনেত্রীর যাবতীয অভিযোগ অস্বীকার করেছেন আদিত্য পাঞ্চোলি।












Click it and Unblock the Notifications