Aditi Rao Hydari: শুভ বিবাহ সম্পন্ন, বিয়ের প্রথম ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন অদিতি-সিদ্ধার্থ
সকলের অলক্ষ্যেই বিয়ে সেরে নিলেন হীরামান্ডির বেব্বোজান। সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করলেন অভিনেত্রী অদিতি রাও হায়দারি। দক্ষিণী তারকা সিদ্ধার্থকে বিয়ে করেছেন তিনি। গত কয়েকমাস ধরেই বলিপাড়ায় কান পাতলেই তাঁদের বিয়ের জল্পনা শোনা যাচ্ছিল।
অনেকেই জানিয়েছিলেন চলতি বছরেই ডেস্টিনেশন ওয়েডিং করবেন অদিতি-সিদ্ধার্থ। রাজস্থানের কোনও একটি প্যালেসে নাকি তাঁরা ডেস্টিনেশন ওয়েডিংয়ের প্রস্তুতি নিচ্ছেন। সেই জল্পনার মাঝেই বিয়ের ছবি প্রকাশ করলেন দুই তারকা। ঐতিহ্যবাদী দক্ষিণভারতীয় পোশাকেই বিয়ের অনুষ্ঠান সেরেছেন তাঁরা।

অদিতির গায়ে ছিল প্যাস্টেল শেডের ট্র্যাডিশনাল শাড়ি এবং সাজা পায়জামা পাঞ্জাবি পরেছিলেন সিদ্ধার্থ। অদিতি পরেছিলেন সিল্ক শাড়ি। গায়ে ছিল ট্র্যাডিশনাল সোনার গয়না। অর্থাৎ দক্ষিণভারতীয় কনের সাজ হলেও সেটা ছিল একেবারেই সাধারণ। অন্যদিকে সিদ্ধার্থের পরণেও কৌনও জৌলুস ছিল না। একেবারেই সাদামাঠা পোশাকেই বিয়ের আসরে উপস্থিত হয়েছিলেন তিনি।
অদিতি-সিদ্ধার্থের এই সাদা মাঠা বিয়ের পোশাক মন জয় করেছে নেটিজেনদের। ইতিমধ্যেই বলিউডের তারকারা তাঁকে শুভেচ্ছা জানাতে শুরু করে দিয়েছেন। ভূমি পাদনেকার থেকে সলমন খান সকলেই এই তারকা দম্পতীকে নতুন জীবনের শুরুর শুভেচ্ছা জানিয়েছেন। এর আগে ২০২৪ সালে অদিতি রাও হায়দারি এবং সিদ্ধার্থ নিজেদের এনগেজমেন্টের কথা ঘোষণা করেছিলেন।
তার আগে পর্যন্ত তাঁরা একে অপরকে ডেট করলেও একেবারেই তা প্রকাশ্যে আনতে চায়নি। তারা সবটাই গোপন রেখেছিলেন। বাইকে একেবারেই তাঁদের দেখা যেত না একসঙ্গে। হীরামাণ্ডির প্রমোশনে প্রথম অদিতির সঙ্গে সিদ্ধার্থকে দেখা দিয়েছিল। তারপরেই তাঁদের এনগোজমেন্টের খবর প্রকাশ্যে। অবশেষে চার হাত এক হল আজ।












Click it and Unblock the Notifications