অস্কারে আদিল-একভাল্লির ফিল্ম 'হোয়াট পিপল উইল সে', প্রস্তাব নরওয়ের
২০১৯ সালে অস্কার অ্যাওয়ার্ডের দৌড়ে এবার প্রস্তাব গেল আদিল হুসেনের 'হোয়াট পিপল উইল সে' ছবির। ছবিটি অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী একভাল্লি খান্না।
২০১৯ সালে অস্কার অ্যাওয়ার্ডের দৌড়ে এবার প্রস্তাব গেল আদিল হুসেনের 'হোয়াট পিপল উইল সে' ছবির। ছবিটি অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী একভাল্লি খান্না। এই ছবি সেরা বিদেশী ভাষার ফিল্ম বিভাগে পাঠানো হয়েছে নরওয়ে থেকে।

ছবির অস্কার যাত্রা নিয়ে ইতিমধ্যেই উচ্ছ্বসিত অভিনেত্রী একভাল্লি খান্না। ছবিটি যে ভালো হবে সে বিষয়ে নিশ্চিত ছিলেন অভিনেত্রী একভাল্লি খান্না, তবে ছবি যে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে যে এই ছবিকে ভালোবাসা হবে, তা বুঝতে পারা যায়নি। ছবিটির জন্য যে নরওয়ে থেকে 'সেরা বিদেশী ভাষার ছবি'র বিভাগে প্রস্তাব পাঠানো হবে তা একভাল্লির কাছে আশাতীত ঘটনা। ছবি নিয়ে উচ্ছ্বসিত আদিল হুসেনও।

Our Film #WhatWillPeopleSay is just declared as the #Norwegian official entry into #Oscars 2019. #Norway @norwayinindia @NorwayUN @Dibang 😊😊😊😊 Biig Congratulations to @iramhaq @mehia @merfilm @EkavaliKhanna all cast and crew. pic.twitter.com/ZfuBjZANHn
— Adil hussain (@_AdilHussain) September 4, 2018
ইরম হক পরিচালিত এই ছবিটি নরওয়ের ছবি। ছবিটির প্রিমিয়ার গতবছর টরেন্টো ফিল্ম ফেস্টিভালে দেখানো হয়েছে। ছবির বহু দৃশ্যের শ্যুটিং হয়েছে পাকিস্তান ও ঙারতের বিভিন্ন অংশে। আপাতত ছবি ঘিরে আশাবাদী নির্মাতারা।












Click it and Unblock the Notifications