Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সমকামী প্রেমিকাকে পেতে স্বামীকে ছেড়েছেন এই অভিনেত্রীরা, একনজরে গুঞ্জনে থাকা কিছু সম্পর্ক

সমকামী প্রেমিকাকে পেতে স্বামীকে ছেড়েছেন এই অভিনেত্রীরা, একনজরে বিতর্কিত কিছু সম্পর্ক

কথায় বলে, দুই মন যেখানে মিলছে, সেখান থেকেই বয়ে যায় প্রেমের ফল্গুধারা। প্রেম না মানে দেশ-কাল-সীমানার গণ্ডি, না মানে বয়সের বাধা । প্রেমের তীব্রতাতে বহু চেনা হিসাবও পাল্টে যায় বহু ক্ষেত্রে। এমনই কিছু চেনা হিসাব পাল্টানোর ঘটনা বহু জনের জীবনে ঝড় তুলে দিয়েছে। একনজরে দেখা যাক এমন কিছু অভিনেত্রীকে যাঁরা সমাজের ভ্রুকূটিকে গ্রাহ্য না করে বহু সিদ্ধান্ত নিয়েছেন। স্বামীকে ছেড়ে ঘনিষ্ঠতা অনুভব করেছেন নিজের সমকামী প্রেমিকার কাছে। একনজরে এমনই কিছু তাবড় শিল্পীর কাহিনি দেখে নেওয়া যাক।

অ্যানে হেশ

অ্যানে হেশ

২ বছর ধরে বিখ্য়াত তারকা তথা কমেডিয়ান স্টিভ মার্টিনকে ডেট করেছেন অ্যানে হেশ। হলিউডের এই তামাম নায়িকা এরপর অ্যালেন ডিজেনারসের প্রেমে পড়ে যান। অ্যালেন ততদিনে টিভি শোতে জানিয়ে দিয়েছেন যে তিনি সমকামী। অ্যালেনের মতো প্রেমিকাকে পেয়ে হেশ বহুদিনই সুখী ছিলেন। যদিও পরবর্তীকালে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়।

পর্শিয়া ডে রসি

পর্শিয়া ডে রসি

অস্ট্রেলিয়ার অভিনেত্রী পর্শিয়া ডে রসি নিজের স্বামীকে ছেড়ে সমকামী অ্যালেন ডি জেনারসের প্রেমে এককালে পড়েছিলেন। এক সাক্ষাৎকারে পর্শিয়া সাফ জানিয়ে দেন, একটা সময় মেটক্যাফে নামে এক ব্যক্তিকে তিনি কেবলমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পেতেই বিয়ে করেন। তাঁর অন্দরে অই বিয়ের প্রতি সেভাবে প্রভাব পড়বে না বলে জানা যায়।

 বিবাহিত অবস্থাতেই সমকাম প্রেম!

বিবাহিত অবস্থাতেই সমকাম প্রেম!

১৯৯৫ সালে 'হ্যাকার্স' ফিল্মের শ্যুটিংয়ের সময় অ্যাঞ্জেলিনা জোলি প্রেমে পড়েন জনি লি মিলারের । একটা সময় পরিস্থিতিতে নিজের নাম লেখা টি-শার্ট পরতেন। আর সেই ঘটনা থেকে আলাদা করে নজর কাড়েন তিনি। পরবর্তীকালে ১৯৯৯ সালে এক সমকামী সম্পর্কে আকৃষ্ট হয়ে যান জোলি। শোনা যায়, মিলারকে ডিভোর্স দেওয়ার অন্যতম কারণ হল জোলির সঙ্গে শিমজুর প্রেম। দুইজন তারকাই 'গার্লফ্রেন্ড' পত্রিকায় নিজেদের প্রেমের কথা সেই সময় জানায়। যদিও পরবর্তীকালে জোলির সঙ্গে শিমজুর প্রেম বিয়ের দিকে এগিয়েছে। এদিকে, এমন পরিস্থিতিতে পরবর্তীকালে শিমজুর প্রেম থেমে গেলেও , অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে ব্র্যাড পিটের সম্পর্ক তৈরি হয়।

সিন্থিয়া নিক্সনের প্রেম

সিন্থিয়া নিক্সনের প্রেম

ক্রিস্টিয়ানের সঙ্গে সিন্থিয়া নিক্সনের প্রেম কাহিনি বহু সময় ধরেই চর্চিত হয়েছে। ক্রিস্টিয়ান সম্পর্কে বিভিন্ন জায়গায় সিন্থিয়া লেখেন যে এই প্রেম যদি তাঁর ২০ বছর বয়সে ঘটত, তাহলে তখনই তিনি প্রেমের মানে বুঝে নিতে পারতেন। এর আগে ড্যানি মোডের সঙ্গে ১৬ বছরের দাম্পত্য কাটিয়েছেন সিন্থিয়া। রয়েছে তাঁদের দুই সন্তান।

অ্যাম্বর হার্ড

অ্যাম্বর হার্ড

জনি ডেপের সঙ্গে অ্যাম্বারের বিয়ে ভেঙে যাওয়ার নেপথ্যে অ্যাম্বারের বাই সেক্সুয়ালিটি থাকতে পারে বলে অনেকেই বলেছিলেন। শোনা যায় , ফটোগ্রাফার টিলেট রাইটের সঙ্গে অ্যাম্বারের সমকাম প্রেমের জেরেই এই ঘটনা ঘটেছে।

লিন্ডসে লোহান

লিন্ডসে লোহান

ক্যালাম বেস্টের সঙ্গে হলিউড তারকা লিন্ডসের সম্পর্ক শেষ হতেই শোনা যায় এই সুন্দরী অভিনেকত্রী তাঁর প্রিয় বান্ধবী সামান্থা রোনসনের সঙ্গে ডেট করছেন। শোনা যায়, সমকাম প্রেমের জেরেই লিন্ডসের ডিভোর্স হয়।

ওয়ান্ডা সাইকস

ওয়ান্ডা সাইকস

ড্য়াভ হলের সঙ্গে ৭ বছরের দাম্পত্য কাটিয়ে ওয়ান্ডা সাইকস বেরিয়ে আসেন বিয়ে থেকে। এরপর তাঁর সঙ্গে অ্যালেক্স নেদবালস্কির সম্পর্ক গভীর হয়। দুই প্রেমিকার বিয়ে হয়। এবং অ্যালেক্সা জন্ম দেন এক যমজ সন্তানের।

অ্য়াশলে বেনসন

অ্য়াশলে বেনসন

সেলেব্রিটি অ্যাশলে বেনসনের সঙ্গে ক্যারা ডেলভিনজেনের মধ্যে সম্পর্ক বেশ গভীর হতে শুরু করে একটা সময়। বহু পুরুষ ও মহিলার সঙ্গে সম্পর্ক রাখা অ্যাশলের সঙ্গে এই সমকাম প্রেমের ঘটনায় ডেলভিনজেন বহুবার শিরোনাম কেড়েছেন।

লরেন মউরেলি

লরেন মউরেলি

স্বামীর সঙ্গে বিয়ের ২ বছর সংসাররের পরই ডিভোর্সের পথে হাঁটের তারকা লরেন মউরেলি। সামাইরা উইলের সঙ্গে তিনি নিজের সম্পর্ক সদর্পে বিশ্বের সামনে তুলে ধরেন। এমনই এক সাহসী প্রেমকে নিয়ে বহু সময়ই পত্র পত্রিতায় বহু চর্চা হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+