মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু 'সারাভাই' খ্যাত অভিনেত্রী বৈভবী উপাধ্যায়ের
ফের দুঃসংবাদ! মঙ্গলবার সকালে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অভিনেত্রী বৈভবী উপাধ্যায়ের। যিনি 'সারাভাই ভার্সেস সারাভাই’-তে জেসমিনের চরিত্রে অভিনয় করে জনপ্রিয় হয়েছিলেন। খবরটি সকলে জানিয়েছেন প্রযোজক জেডি মাজেথিয়া। তিনি নিজের সোশ্যাল মিডিয়ার প্রোফাইলে খবরটি পোস্ট করেছেন।
প্রযোজক জেডি মাজেথিয়া জানান, দুর্ঘটনাটি ঘটেছে উত্তর ভারতে। জীবনের কোনও ভরসা নেই। ও খুব ভালো একজন অভিনেত্রী, আমার খুব কাছের বান্ধবী বৈভবী উপাধ্যায়ের মৃত্যু হয়েছে। যিনি সারাভাই ভার্সেস সারাভাই-এর জেসমিনের চরিত্রে অভিনয় করেছেন। পরিবারের লোকেরা ওকে সকাল ১১ টার দিকে মুম্বই নিয়ে আসবে। অভিনেত্রীর সঙ্গে ছিলেন তাঁর হবু বর। যাঁর অবস্থা স্থিতিশীল। দুজনের এনগেজমেন্টও হয়ে গিয়েছিল।

জানা গিয়েছে, অভিনেত্রী বৈভবী উপাধ্যায়ের বয়স হয়েছিল মাত্র ৩২ বছর। বুধবার সকাল ১১ টায় শেষকৃত্য সম্পন্ন হবে মুম্বইয়ে। অভিনেত্রী কিন্তু সি আই ডি ও আদালতে অংশ নিয়েছিলেন। অভিনেতা দেবেন ভোজানি অভিনেত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করে টুইট করেছেন।

তিনি জানিয়েছেন, আমি শকিং, যিনি সারাভাই ভার্সেস সারাভাই-এর জেসমিনের চরিত্রে অভিনয় করেছেন। এটির জন্য তিনি সবথেকে বেশি পরিচিত। জেসমিন আর নেই । উত্তর ভারতের একটি গাড়ী দুর্ঘটনায় মৃত্যু হয়েছে জেসমিনের। শান্তিতে বিশ্রাম নিন বৈভবী।

অভিনেত্রী বৈভাবী ২০২০ সালে 'ছপাক' ও ২০২৩ সালে 'তিমির' ছবিতে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গেও কাজ করেছেন । ২২ মে মুম্বইয়ের আন্ধেরিতে তাঁর অ্যাপার্টমেন্টে অভিনেতা আদিত্য সিং রাজপুতকে মৃত অবস্থায় পাওয়া যাওয়ার কয়েকদিন পর বৈভবীর মৃত্যুর খবর আসে। শোকাহত পরিবার থেকে ভক্তরা।












Click it and Unblock the Notifications