অগ্রিম করওয়া চৌথের শুভেচ্ছা জানিয়ে অনুগামীদের ট্রোলের মুখে পরলেন ঊর্বশী কিন্তু কেন?

অগ্রিম করওয়া চৌথের শুভেচ্ছা জানিয়ে অনুগামীদের ট্রোলের মুখে পরলেন ঊর্বশী কিন্তু কেন?

সুন্দর ফ্যাশানন্স থেকে দারুন ফিগারের জন্য প্রায় সময়েই লাইমলাইটে থাকেন অভিনেত্রী ঊর্বশী রাউতেলা। এবার অভিনেত্রী তাঁর ব্যক্তিগত জীবনের জন্যও শিরোনামে রয়েছেন। আসলে টি টোয়েন্টি খেলার আগেই অস্ট্রেলিয়ায় পা রেখেছেন ঊর্বশী। অনেক অনুগামীদের মতে, ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্তের সঙ্গে ভালো সম্পর্কে রয়েছেন অভিনেত্রী। এবার আবারোও নিজের নতুন পোস্ট নিয়ে আলোচনায় এসেছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী করওয়া চৌথের জন্য অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন অনুগামীদের। আর এই এই কারণেই তাঁকে আবার ট্রোলের মুখে পরতে হল।

শাড়ি, মঙ্গলসূত্র পরে ছবি পোস্ট অভিনেত্রীর

সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি অভিনেত্রী একটি শাড়ি পরা, গলায় মঙ্গলসূত্র এবং সিঁদুর ও সিঁদুরের টিপ পরা একটি ছবি শেয়ার করেছেন। সেই সঙ্গে লিখেছেন একটি ক্যাপশনও,'প্রেমে প্রেমিকার কাছে সিঁদুরের চেয়ে প্রিয় আর কিছুই নয়!! আচার-অনুষ্ঠান। তোমার সঙ্গে চেয়েছি, সারাজীবন তোমাকেই চাইব!!' আর এই পোস্টের কারণে আবারও ট্রোলের শিকার হলেন অভিনেত্রী। কারণ অনেক অনুগামীদের মতে, ঋষভ পন্তের জন্যই অভিনেত্রী এমন মন্তব্য করেছেন।

 অভিনেত্রী ক্যাপশনে কী লিখলেন

অভিনেত্রী ক্যাপশনে কী লিখলেন

অভিনেত্রীর শেয়ার করা এই পোস্টে কমেন্ট করতে দেখা গেছে অনেক অনুগামীকেই। শুধু কী তাই ঋষভ পন্ত সম্পর্কে বিভিন্ন ধরণের প্রশ্ন জিজ্ঞাসা করতে শুরু করেছে অনেকে। একজন লিখেছেন - 'আপনি কি ঋষভ পন্তের জন্য উপবাস করবেন?' অপর একজন লিখেছেন - 'এটি সম্ভবত ঋষভ পন্তের জন্য'। তাছাড়া অনেক অনুগামীকেই নানান কমেন্ট করতে দেখা গেছে।

ঊর্বশী কী জানালেন

ঊর্বশী কী জানালেন

বলা বাহুল্য, এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, একটি সিনেমার শুটিঙয়ের সময় 'আরপি' আমার সঙ্গে দেখা করার জন্য সারা রাত অপেক্ষা করেছিলেন। হোটেলের বারান্দায় এসেও সে আমার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। কিন্তু আমি ঘুমিয়ে পরেছিলেন। ১০ ঘন্টা পর আমি ঘুম থেকে উঠে দেখি সে আমাকে অনেক বার ফোন করেছিলেন। ১৬-১৭ মিসড কল দেখি পান্তের। আমি তাঁর কোনোও ফোন ধরতে পারিনি তাঁর। এই ঘটনাটি আমার কাছে খুব খারাপ লেগেছিল। আমার খুব খারাপ লেগেছিল যে কেউ আমার সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছেন, অথচ আমি দেখা করতে পারিনি। যদিও আমি তাঁকে জানিয়েছিলাম মুম্বই এলে আমার সঙ্গে অবশ্যই দেখা হবে।

পন্ত কী জানালেন

পন্ত কী জানালেন

যদিও এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছিলেন ঋষভ পন্ত। যদিও অভিনেত্রীর নাম করেই তিনি জানিয়েছিলেন, আমার খুব অবাক লাগে জনপ্রিয়তার শিখরে পৌঁছানোর জন্য সাক্ষাৎকারে লোকেরা কীভাবে মিথ্যা কথা বলেন। এমন অনেকেই রয়েছেন যারা তাদের খ্যাতি ও নামের পিছনো ছুটছেন। হে ঈশ্বর তাদের আপনি আশীর্বাদ করুন। যদিও পরে তিনি তাঁর পোস্টটি মুছে দেন।

ছবি সৌ:ইনস্টাগ্রাম

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+