টি টোয়েন্টির আগেই অস্ট্রেলিয়ায় পা ঊর্বশীর, পন্তের ভক্তরা শেয়ার করলেন মিম
টি টোয়েন্টির আগেই অস্ট্রেলিয়ায় পা ঊর্বশীর, পন্তের ভক্তরা শেয়ার করলেন মিম
বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউতেলা প্রায় সময়েই খবরের শিরোনামে থাকেন। ঊর্বশীর এশিয়া কাপ থেকেই ক্রিকেটের প্রতি এক আলাদা ভালবাসা তৈরী হয়েছে । ক্রিকেটের সঙ্গে তার গভীর সম্পর্ক রয়েছে। ঋষভ পন্তকে নিয়ে চলমান বিতর্ক টি-টোয়েন্টি বিশ্বকাপেও চলবে বলে মনে হচ্ছে। এমন পরিস্থিতিতে অভিনেত্রী নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন যে তিনি অস্ট্রেলিয়া পৌঁছেছেন। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য, ভারতীয় দল ৬ অক্টোবর অস্ট্রেলিয়া পৌঁছেছে।
কী ছবি পোস্ট করলেন অভিনেত্রী
রবিবার ফ্লাইটে বসে অনুগামীদের সঙ্গে ছবি পোস্ট করতেন একদমই ভোলেননি অভিনেত্রী। কালো পোশাকে বেশ সুন্দর লাগছে তাঁকে। ছবি পোস্ট করার পাশপাশি তিনি লিখেছেন, 'আমি ভালোবাসার পিছু নিয়েছি, আর সেই ভালোবাসাই আমাকে অস্ট্রেলিয়া নিয়ে যাচ্ছে'। সেই সঙ্গে তিনি একটি হার্ট ইমোজিও শেয়ার করেছেন। অনেক অনুগামীদের মতে, ঋষভের জন্যই অভিনেত্রী অস্ট্রেলিয়া পাড়ি দিচ্ছেন।
|
কী জানালেন অনুগামীরা
ঊর্বশী রাউতেলার পোস্টে অনেক অনুগামীকেই কমেন্ট করতে দেখা গেছে। একজন ব্যবহারকারী লিখেছেন যে 'আরে দিদি, আপনার কাজে মনোযোগ দিন'। অন্যদিকে আরেক ব্যবহারকারী মজার ভঙ্গিতে বলেছেন, 'ছোটু ভাইয়ার তাড়া ছাড়েননি দিদি'। একই সঙ্গে আরেক ব্যবহারকারী লিখেছেন, 'জিন্দেগি একেই বলে'। একই সঙ্গে একজন ব্যবহারকারী বলেছেন, 'কেন আপনি ঋষভকে বিভ্রান্ত করছেন?'
|
মিম শেয়ার ঋষভ ফ্যানেদের
অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায় এমন পোস্ট দেখেই অনেক ঋষভ পন্তের অনুগামীরা মিম শেয়ার করতে শুরু করে দিয়েছেন। বলা বাহুল্য, ঊর্বশী ও ঋষভ ডেট করেছেন বলেও শোনা যায়।

কী জানালেন ঊর্বশী
এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, একটি সিনেমার শুটিঙয়ের সময় 'আরপি' আমার সঙ্গে দেখা করার জন্য সারা রাত অপেক্ষা করেছিলেন। হোটেলের বারান্দায় এসেও সে আমার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। কিন্তু আমি ঘুমিয়ে পরেছিলেন। ১০ ঘন্টা পর আমি ঘুম থেকে উঠে দেখি সে আমাকে অনেক বার ফোন করেছিলেন। ১৬-১৭ মিসড কল দেখি পান্তের। আমি তাঁর কোনোও ফোন ধরতে পারিনি তাঁর। এই ঘটনাটি আমার কাছে খুব খারাপ লেগেছিল। আমার খুব খারাপ লেগেছিল যে কেউ আমার সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছেন, অথচ আমি দেখা করতে পারিনি। যদিও আমি তাঁকে জানিয়েছিলাম মুম্বই এলে আমার সঙ্গে অবশ্যই দেখা হবে।

পন্তের মত কী
যদিও এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছিলেন ঋষভ পন্ত। যদিও অভিনেত্রীর নাম করেই তিনি জানিয়েছিলেন, আমার খুব অবাক লাগে জনপ্রিয়তার শিখরে পৌঁছানোর জন্য সাক্ষাৎকারে লোকেরা কীভাবে মিথ্যা কথা বলেন। এমন অনেকেই রয়েছেন যারা তাদের খ্যাতি ও নামের পিছনো ছুটছেন। হে ঈশ্বর তাদের আপনি আশীর্বাদ করুন। যদিও পরে তিনি তাঁর পোস্টটি মুছে দেন।












Click it and Unblock the Notifications