বৃষ্টি ভেজা দিনে চপ ভাজার ছবি–ভিডিও দিতেই ফের ট্রোলড হলেন তনুশ্রী চক্রবর্তী
বৃষ্টি ভেজা দিনে চপ ভাজার ছবি–ভিডিও দিতেই ফের ট্রোলড হলেন তনুশ্রী চক্রবর্তী
আবারও সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে নেটিজেনদের ট্রোলের মুখে পড়তে হল অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীকে। কিছুদিন আগেই প্রিয়া মালিককে অলিম্পিকে সোনা জিতিয়ে টুইট করে ব্যাপকভাবে নেটিজেনদের ট্রোলের মুখে পড়েছিলেন তনুশ্রী। এবারও তার ব্যতিক্রম হল না। শক করে চপের ছবি পোস্ট করতেই রে রে করে নেটিজেনদের মশকরার পাত্রী হয়ে উঠলেন অভিনেত্রী।

শহরজুড়ে এখন বর্ষার মন পাগল করা রিমঝিম বৃষ্টিতে মন একটি চপ চপ করতেই পারে, তাতে দোষের কিছুই নেই। বৃষ্টিমুখর বিকেলে চপ–মুড়ি সেরা খাবার, তা বাঙালি হিসাবে অজানা নয় তনুশ্রীর। তবে এখন করোনা কালে অনেকেই বাইরের দোকানের বদলে বাড়িতে নিজের হাতে চপ তৈরি করে খাওয়াই পছন্দ করছেন। সেই দলেই রয়েছেন তনুশ্রীও। নিজের রসনা তৃপ্তির জন্য বাড়িতেই তৈরি করে ফেললেন চপ। আর ইনস্টাগ্রামে সেই ছবি দিতেই নেটিজেনদের কটাক্ষের শিকার হলেন অভিনেত্রী। চপের সঙ্গে রাজনীতি মিশিয়ে অভিনেত্রীকে বিভিন্ন মন্তব্য করতে শুরু করেন নেটিজেনরা। কেউ লিখলেন চপ শিল্প আবার কেউ বা লিখলেন তনুশ্রীর স্পেশাল চপ। না এগুলোকে পাত্তা না দিয়ে ছবির ক্যাপশনে তনুশ্রী লিখলেন, 'হবে নাকি’।
এ বছরের মার্চ মাসেই দলীয় নেতৃত্বদের উপস্থিতিতে ঘটা করে বিজেপিতে যোগ দিয়েছিলেন তনুশ্রী। এ বছরের বিধানসভা নির্বাচনে হাওড়ার শ্যামপুরের প্রার্থীও হয়েছিলেন। তবে জিততে পারেননি। গত বৃহস্পতিবার আচমকাই তনুশ্রী রাজনীতি ছাড়ার কথা ঘোষণা করেন। যদিও এর পেছনের আসল কারণ তিনি জানাননি। অনেকেই মনে করছেন নিজের আসল ফিল্মি কেরিয়ার ও রেস্তোরাঁতেই মনোনিবেশ করতে চান তাই তিনি রাজনীতিতে এসেও সরে দাঁড়ালেন।












Click it and Unblock the Notifications