ভালোবাসার মানুষের সঙ্গে রোমান্টিক মুডে স্বস্তিকা কন্যা, শেয়ার করলেন ছবি
স্বস্তিকা কন্যা কিন্তু নিজের ব্যক্তিগত জীবন কখনোও লুকোচুরি করেন না। তাই তিনি নিজের ইনস্টাগ্রামে এবার নিজের বয়ফ্রেন্ডের সঙ্গে একগুচ্ছ ছবি পোস্ট করলেন।
বলিউড থেকে টলিউডের স্টার কিডরা প্রায় সময়ই অনুগামীদের নজর কেড়ে থাকেন। তাছাড়া অনুগামীদের চর্চাতে আনাগোনা লেগে থাকে তাদের। এবারে টলিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা ও প্রমিত সেনের একমাত্র কন্যা অন্বেষা অনুগামীদের আলোচনায় চলে এলেন। স্বস্তিকা কন্যা কিন্তু নিজের ব্যক্তিগত জীবন কখনোও লুকোচুরি করেন না। তাই তিনি নিজের ইনস্টাগ্রামে এবার নিজের বয়ফ্রেন্ডের সঙ্গে একগুচ্ছ ছবি পোস্ট করলেন। কারণ তিনি এক বছর ধরে প্রেম করছেন, সেই প্রেম সম্পর্কের বর্ষপূর্তিতে প্রেমিকের সঙ্গে একগুচ্ছ ঘনিষ্ঠ ছবি পোস্ট করে সকল অনুগামীদের অবাক করে দিলেন অভিনেত্রী স্বস্তিকার মেয়ে। হবু জামাইয়ের নাম শ্লোক চন্দন। মায়ের সঙ্গে বন্ধুত্বের মতো সম্পর্ক অন্বেষার ।

ছবি পোস্ট করার পাশাপাশি অন্বেষা একটি ক্যাপশনও লিখেছেন, তিনি লিখেছেন এক বছর পূর্তির অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা ,উফ কী সাংঘাতিক একটা জার্নি। কিন্তু বিশ্বাস কর এই সফরের প্রতিটা মুহূর্ত আমি আনন্দের সঙ্গে উপভোগ করেছি। সবার জন্য ধন্যবাদ ।প্রতিটা ঝগড়ার জন্য আমরা এখানেই আছি। মা জিজ্ঞাসা করো তুমি আমাকে প্রথমে যে বেলুনটা দিয়েছিলে সেটা আজ কি করে জলে এবং ভিতরটা আজও কি করে হাওয়ায় ভরপুর, আমি বলি এতটাই ভালোবাসা। তা শুনে অবশ্যই মা গোল গোল চোখ পাকিয়ে আমায় দেখে আর একমাস পরেই বাড়ি আসছি তোমার কাছে আই লাভ ইউ…।
ছবিগুলি অন্বেষা ইনস্টাগ্রামে পোস্ট করেছেন, সেখানে অনেক ছবিতেই তাকে ঘনিষ্টভাবে দেখা গেছে। কখনোও অন্বেষার গালে ভালোবাসার চুমু খাচ্ছেন। শ্লোক আবার কোথাও প্রেমিকের সঙ্গে দাড়িয়ে রয়েছেন অন্বেষা। তবে এখানেই শেষ নয় একসঙ্গে খেতেও দেখা গেছে তাদের। তবে এসব ছবি পোস্ট এর পাশাপাশি ছবি দেখে অভিনেত্রী স্বস্তিকা লিখেছেন, তবে আমার বাড়িতে কে থাকবে? অন্বেষা কলকাতায় পড়াশোনা শেষ করে মুম্বইতে আপতত কার্ডিফে মাস্টার্স ডিগ্রী অর্জন করতে গিয়েছে সে।
বলা বাহুল্য, টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী হলেন রূপাঞ্জনা মিত্র। তিনি প্রায় সময়ই নানা কারণে খবরের শিরোনাম দখল করে থাকেন। এবার অভিনেত্রী দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে পাহাড়কে সাক্ষী রেখে বাগদান সেরে ফেললেন। আর এই খবরে বেশ খুশি হয়েছেন তার ভক্তরা। দার্জিলিংয়ে গিয়ে বাগদান ছাড়লেন তিনি। পাহাড়কে সাক্ষী রেখে একটি চার্চের সামনে দীর্ঘদিনের প্রেমিক রাতুল মুখোপাধ্যায়ের সঙ্গে আংটি বদল করেছেন। সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন টেলিভিশন অভিনেত্রী।












Click it and Unblock the Notifications