Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সবার চেয়ে আলাদা তাঁদের প্রেম, রয়েছে পাশে থাকার অঙ্গীকার, শোভনকে ‘‌হ্যাঁ’‌ বললেন স্বস্তিকা

সবার চেয়ে আলাদা তাঁদের প্রেম, রয়েছে পাশে থাকার অঙ্গীকার, শোভনকে ‘‌হ্যাঁ’‌ বললেন স্বস্তিকা

তবে কি সত্যিই প্রেম করছেন শোভন–স্বস্তিকা?‌ টলিপাড়ায় অন্তত গুঞ্জনটা সেরকমই শোনা যাচ্ছে। কৌতুহল জেগেছে তাঁদের অনুগামীদের মধ্যেও। আর সেই জল্পনাকে আরও একটু উস্কে দিলেন '‌কি করে বলব তোমায়’‌ সিরিয়ালের জনপ্রিয় চরিত্র রাধিকা ওরফে স্বস্তিকা দত্ত।

সবার চেয়ে আলাদা তাঁদের প্রেম, রয়েছে পাশে থাকার অঙ্গীকার, শোভনকে ‘‌হ্যাঁ’‌ বললেন স্বস্তিকা

সম্প্রতি স্বস্তিকা তাঁর ও শোভনের একটি ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়াতে। আর ক্যাপশনে লিখেছেন, '‌হ্যাঁ’‌। অন্যদিকে একই ছবি শেয়ার করেছেন গায়ক শোভনও। তাঁর ক্যাপশন, '‌দুই দিয়ে গুণ–দ্বিগুণ।’‌ তাহলে কি শোভনের কাছ থেকে বিশেষ কোনও প্রস্তাব পেয়েই হ্যাঁ বলেছেন স্বস্তিকা?‌ না, সেরকমটা কিছুই নয়। শোভন আর তিনি কাপল নন, বরং একটু আলাদা। জানিয়েছেন স্বস্তিকা নিজে। তিনি এও জানান, শোভন ও তিনি একে–অপরের পাশে থাকতে বলাটা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন তিনি। তাঁর কথায়, '‌ছোটবেলা থেকে মা শিখিয়েছেন যত কম কথা বলবে তত ভাল মানুষ হবে”। আর তাই তো নিজের প্রেম জীবনকে সেভাবে কখনই সামনে আনতে চাইনি।’‌

স্বস্তিকা বলেন, '‌খুব কম সময় হয়েছে একে অপরের সঙ্গে রয়েছি। আমার বাবা-মায়ের পরে যাঁর সঙ্গে আমি কথা বলতে ভালবাসি, যে আমার ডিপ্রেশন, মুড সুইং, খারাপ সময়ে সবসময়ে পাশে থাকে, সে শোভন। কাজের দুনিয়ায় এসে অনেক বন্ধু হারিয়েছি। হাতে গোনা কয়েকজনের মধ্যে শোভনও একজন। তাই আমরা একে অপরকে 'আই লাভ ইউ’ বলিনি। বরং বলেছি, হ্যাঁ পাশে আছি। রাত দুপুরে ফোন করে জিজ্ঞেস করেছি, কিরে আছিস তো? সে বারবার বলেছে – হ্যাঁ, আছে। আর তাই পোস্টে ক্যাপশনেও লেখা – হ্যাঁ।’‌ এভাবেই কি তবে শুরু হল টলি পাড়ার আর দুই তারকার প্রেমপর্ব!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+