বিপ্লবেই বন্ধুত্ব! সমাজবাদী পার্টি নেতা ফাহাদ আহমেদকে বিয়ে করলেন স্বরা ভাস্কর
বিভিন্ন ইস্যুতে আওয়াল তুলতে দেখা গিয়েছে তাঁকে। কখনও রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন। গর্জে উঠেছে অভিনেত্রীর সোশ্যাল মিডিয়াতেও। এবার সিনেমাতে দূষ্টু-মিষ্টি চরিত্রতেও দেখা গিয়েছে তাঁকে। এবার সেই স্বরা ভাস্কর বিয়ে সারলেন
বিবাহ সারলেন স্বরা ভাস্বর (Swara Bhaskar)! সবাইকে চমকেই আজ বৃহস্পতিবার বিয়ের ঘোষণা করেছেন অভিনেত্রী। শুধু তাই নয়, একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী স্বরা। সেই ভিডিও শেয়ার করে অভিনেত্রী তাঁর বিয়ের ঘোষণা করেছেন। সেখানে তিনি লিখেছেন দীর্ঘদিনের বয়ফ্রেন্ড Fahad Ahmad-এর সঙ্গেই বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছে। আর এরপরেই সোশ্যাল মিডিয়া জুড়ে শুভেচ্ছা বার্তা অভিনেত্রীকে। বলিউডি বিয়ে মানেই একেবারে ধুমধাম একটা ব্যাপার! কিন্তু একেবারে ছিমছাম করেই স্বরা বিয়ে সেরেছেন। যা নজর কেড়েছে সবার।

ফাহাদের সঙ্গে আলাপ কীভাবে?
ফাহাদ আহমেদ সমাজবাদী পার্টির সক্রিয় একজন নেতা। একটি বিক্ষোভ-আন্দোলনকে কেন্দ্র ক্লরে ফাহাদের সঙ্গে আলাপ স্বরার। সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা ভিডিওতেই স্বরা এবং ফাহাদের পুরো জার্নিটা সুন্দরভাবে দেখানো হয়েছে। বলে রাখা প্রয়োজন, গত ৬ জানুয়ারি আইনি বিয়ে সেরে ছিলেন অভিনেত্রী। আজ বৃহস্পতিবার একেবারে সবাইকে চমকে দিয়েই রেজিস্টারের ঘরের বাইরের বিয়ের সেই ভিডিও শেয়ার করলেন স্বরা।

বলিউডে একাধিক গুঞ্জন ছিল
বিয়ের পর একটি ছবিতে কাঁদতে দেখা যাচ্ছে স্বরাকে! শুধু তাই নয়, শেয়ার করা ভিডিওতে স্বরা একটি বেড়ালকেও দেখান। দুজনের এক হওয়ার পিছনে গুরুত্বপূর্ণ কারণ নাকি বেড়ালটি। এমনটাই উল্লেখ করেছেন অভিনেত্রী। তবে স্বরাকে নিয়ে বলিউডে একাধিক গুঞ্জন ছিল। অনেকে মনে করেছিলেন সম্ভব লেখক হিমাংশু শর্মার সঙ্গে প্রেমে জড়িয়েছেন অভিনেত্রী। যদিও সেটি শুধুমাত্র জল্পনা ছিল তা আজ বিয়ের ছবি দিয়ে প্রমাণ করেদিলেন অভিনেত্রী। আর সেই ছবি সামনে আসতেই কেউ কেউ লিখছেন, অফিসিয়াল ভাবে স্বরার পলিটিক্যাল এন্ট্রি হয়ে গেল। কেউ শুধুই শুভেচ্ছা বারতা-অভিনন্দন জানাচ্ছেন।
ভিডিও শেয়ার করে কী লিখলেন অভিনেত্রী
ফাহাদ আহমেদের সঙ্গে দীর্ঘ জার্নির ভিডিও শেয়ার করে অভিনেত্রী লিখছেন, অনেক সময় অনেক আমরা তাকে দূরে খোঁজ করি, যে আমাদের পাশে আছে। আমরা ভালবাসা খুঁজেছিলাম, কিন্তু আগে বন্ধুত্ব খুঁজে পেয়েছি। তারপর একে অপরকে পেয়েছি। প্রতিবাদী হিসাবে বারবার Swara Bhaskar-কে দেখা গিয়েছে। কখনও কেন্দ্র কিংবা বিজেপির বিরুদ্ধেও আওয়াজ তুলতে দেখা গিয়েছে তাঁকে। এমনকি মুম্বইয়ে মমতার মঞ্চেও একবার অভিনেত্রীকে দেখা গিয়েছে।
ছবি সৌ:ইনস্টাগ্রাম












Click it and Unblock the Notifications