বিয়ের চার মাসের মাথায় মা হচ্ছেন স্বরা, উচ্ছ্বসিত স্বামী ফাহাদ
অনুগামীদের খুশির খবর দিলেন স্বরা ভাস্কর, সেই সঙ্গে নিজের ইনস্টাগ্রামের প্রোফাইলে শেয়ার করলেন সেই ছবিও। ভাবছেন কী জানালেন স্বরা, বিয়ের চারমাস পরেই অভিনেত্রী প্রেগন্যান্ট হওয়ার খবর সকল অনুগামীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
অভিনেত্রী স্বরা ভাস্কর (Swara Bhasker) ইনস্টাগ্রামের পাতায় বেবি বাম্পের ছবি পোস্ট করেছেন, সেই সঙ্গে লিখেছেন ক্যাপশনও, তিনি জানিয়েছেন, কখন কখন প্রার্থনা করলে সাড়া পাওয়া যায়, আমরা এখন খুব খুশি। আমরা নতুন এক জগতে পা রাখার আনন্দে খুশি হয়েছি। তবে ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর অনেক অনুগামীরা তাঁকে খারাপ মন্তব্য করেছেন, আবার অনেকে তাঁকে শুভেচ্ছাও জানিয়েছেন।

যে ছবিগুলি স্বরা নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সেখানে প্রথম ছবিতে তাঁকে দেখা যাচ্ছে স্বামী ফাহাদ আহমেদের সঙ্গে বসে থাকতে, গোলাপি রঙের পোশাক পরে দেখা মিলেছে অভিনেত্রীকে, বিস্কুট রঙের শার্টে দেখা যাচ্ছে স্বরার স্বামীকে। ডুবন্ত সূর্যের আলোয় উন্মুক্ত অভিনেত্রীর বেবি বাম্প।
উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসে বিয়ে করেন অভিনেত্রী স্বরা ভাস্কর এবং সমাজবাদী পার্টির নেতা ফাহাদ আহমেদ (Fahad Ahmad)। তাঁদের বিয়ে নানান নেটিজেন বিভিন্ন মন্তব্য করেছেন। তবে অনেকেই কিন্তু বিয়ে নিয়ে ভালো কমেন্টও করেছিলেন, তাঁদের সুখে থাকার জন্যও শুভেচ্ছা জানিয়ে ছিলেন। অনেকে তাঁদের বলছেন, এত তড়িঘড়ি বিয়ে কি তাহলে এই জন্য, আবার অনেক বলছেন, তবে কি বিয়ের আগে থেকেই অন্তঃসত্ত্বা ছিলেন।

বিয়ের পর থেকে বেশ সুখেই ফাহাদের সঙ্গে সুখে সংসার করছেন স্বরা। তারপর কয়েক মাস কেটেছে, সেভাবে অনুগামীদের আলোচনার মধ্যে তাঁদের আর কথা শোনা যায়নি, তবে ফের মা হওয়ার খবর দিয়ে অনুগামীদের লাম লাইট কাড়ছেন স্বরা ভাস্কর।
বাবা ও মা হওয়ার খুশির খবর অনুগামীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী স্বরা ভাস্কর। তাঁর অন্তঃসত্ত্বা অবস্থার ছবি দিয়েছেন তিনি। ছবিতে তাঁকে জজ়িয়ে রয়েছে স্বামী ফাহাদ। সব কিছুর মাঝেই খুব স্বরা ও ফাহাদ যে খুব খুশি তা তাঁদের ছবি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। এই সুন্দর আনন্দের দিনগুলি তারা এক সঙ্গে উপভোগ করছেন।












Click it and Unblock the Notifications