উগ্র হিন্দুত্ববাদের সঙ্গে তালিবান রাজের তুলনা, নেটপাড়ার কোপে অভিনেত্রী স্বরা ভাস্কর
উগ্র হিন্দুত্ববাদের সঙ্গে তালিবান রাজের তুলনা, নেটপাড়ার কোপে অভিনেত্রী স্বরা ভাস্কর
উগ্র হিন্দুত্ব যা,তালিবানরাও তাই। টুইট করতেই মহাবিপাকে পড়লেন বলিউড অভিনেত্রী স্বারা ভাস্কর। নেটপাড়া একেবারে তোলপাড়। অভিনেত্রীর গ্রেফতারির দাবিতে সরব হয়েছেন নেটিজেনরা। টুইটে স্বরা লিখেছেন, 'হিন্দুত্ববাদী সন্ত্রাসের সমালোচনা আমরা করি না। তবে তালিবানি সন্ত্রাস দেখে আমরা রেগে যাই, ক্ষুব্ধ হই। তালিবানদের অত্যাচার দেখে আমরা গর্জে উঠি। কিন্তু উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসের সময় আমরা চোখ বুজে থাকি। আমাদের মুল্যবোধ কোনও নির্দিষ্ট সন্ত্রাসের উপর নির্ভর করে তৈরি করা উচিত নয়।' এর আগেও একাধিক বিতর্কিত মন্তব্যে জড়িয়ে পড়েছিলেন স্বরা। এনআরসি ইস্যুতে জেএনইউ-র ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। তখনও সোশ্যাল মিডিয়ায় ট্রোল হতে হয়েছিল স্বরাকে।

বলিউড অভিনেত্রীর এই মন্তব্যের পরেই সোশ্যাল মিডিয়ায় যাকে বলে ঝড় উঠেছ। বাম মনস্ক অভিনেত্রী বলেই শিল্পী মহলে পরিচিত স্বরা। এনআরসি ইস্যুতে কানহাইয়া কুমারদের সঙ্গে গলা মিলিয়েছিলে। সরব হয়েছিলেন মোদী সরকারের বিরুদ্ধে। ফের তালিবান সন্ত্রাসের সঙ্গে উগ্র হিন্দুত্ববাদকে মিলিয়ে দেওয়ায় রেগে আগুন নেটিজেনরা। অনেকেই স্বরার গ্রেফতারির দাবি করেছেন।
চরমঅস্থিরতায় ভুগছে আফগানিস্তান। তালিবান শাসনে দেশ ছেড়ে পালাতে মরিয়া হয়ে উঠেছে তারা। কাবুল বিমানবন্দরের সেই ভয়াবহ ছবি প্রতিনিয়ত সোশ্যার মিডিয়ায় দেখা যাচ্ছে। কোথাও বিমানে ওঠার জন্য হুড়োহুড়ি। কেই বিমানের চাকায় চড়ে পালাতে গিয়ে মারা যাচ্ছেন। কেউ বিমানে চড়ার হুড়োহুড়ি বিদেশি সেনার গুলিতে মারা যাচ্ছেন। ভয়ঙ্কর পরিস্থিতি ৈতরি হয়েছে গোটা দেশে। যাতে বলে অরাজকতা চলছে। তালিবান শাসনের ভয়াবহ দিন ফিরে আসছে আশঙ্কা করে আতঙ্কে কাঁপছেন সেদেশের নারীরা।
যদিও তালিবান শাসনের বিরোধিতায় বুকে বল নিয়েই রাস্তায় নেমেছে আফগান নারীরা। তারা প্ল্যাকার্ড হাতে তালিবানদের বিরুদ্ধে সরব হয়েছে। ২০ বছর আগের ভয়াবহ পরিস্থিতির মধ্যে আর তারা ফিরে যেতে চাইছে না বলে জানিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য বলিউডের একাধিক ছবির শ্যুটিং আফগানিস্তানে হয়েছে। অমিতাভ বচ্চন থেকে শুরু করে হেমা মালিনি অনেকেই আফগানিস্তানে শ্যুটিং করেছেন। সেই সব খবর নতুন করে প্রকাশ্যে আসতে শুরু করেছে। গতকাল কঙ্গনা রানাওয়ত আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছিলেন এর জন্যই এনআরসি জরুরি। এমনকী তিনি বলেছেন মোদী না থাকলে ভারতেও তালিবানি শাসন কায়েম হত। যদিও তালিবানরা বারবার দাবি করে চলেছে ২০ বছর আগের মত আর তারা নেই। এখন আরও বেশি উন্নত হয়েছে তারা। নারীদের অধিকার রক্ষার প্রতিশ্রুতি দিেয়ছে তারা। দেশে সুশাসন কায়েম করতে চায় তালিবানরা।












Click it and Unblock the Notifications