প্রসেনজিতকে কখনওই ভাইফোঁটা দিতে চান না এই টলি অভিনেত্রী, কেন জানেন
নিয়ম মাফিক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতেও আয়োজন ছিল ভাইফোঁটা অনুষ্ঠানের। সেখানে অনেকে হাজির থাকলেও, প্রসেনজিৎকে ফোঁটা দিতে একদমই নাজার টলিউডের অন্যতম নামী অভিনেত্রী শুভশ্রী।
ভাইফোঁটার অনুষ্ঠান ঘিরে আজ বাংলার ঘরে ঘরে দিনভর পালিত হয়েছে নানা অনুষ্ঠান। নিয়ম মাফিক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতেও আয়োজন ছিল ভাইফোঁটা অনুষ্ঠানের। সেখানে অনেকে হাজির থাকলেও, প্রসেনজিৎকে ফোঁটা দিতে একদমই নাজার টলিউডের অন্যতম নামী অভিনেত্রী শুভশ্রী।

শুভশ্রী এমনই এক বক্তব্য় বছর খানেক আগে রেখেছিলেন প্রসেনজিতের বিষয়ে। সে সময়ে এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মজার ছলে শুভশ্রী জানান , ছোটবেলায় তিনি প্রসেনজিৎকে বিয়ে করতে চেয়েছিলেন। তাই সেই জায়গা থেকে তিনি কিছুতেই ভাইফোঁটা দিতে পারবেন না টলিউডের এই সুপারস্টারকে।

তবে এখনও শুভশ্রী সেই মতেই বিশ্বাসী কিনা তা নিয়ে কিছু জানা যায়নি। তবে প্রসেনজিতের বাড়ির ভাইফোঁটার উৎসব এদিনও ছিল খবরের শিরোনামে।












Click it and Unblock the Notifications