মিমিকে পাল্টা জবাব, বিতর্ক উস্কে এই জোরদার কটাক্ষ শুভশ্রীর
পুজো মিটতেই টলি পাড়ায় এখন যে কাহিনি সাড়া ফেলেছে তা কোনও সিনেমার গল্পের চেয়ে কম মুচমুচে নয়।
পুজো মিটতেই টলি পাড়ায় এখন যে কাহিনি সাড়া ফেলেছে তা কোনও সিনেমার গল্পের চেয়ে কম মুচমুচে নয়। পরিচালক রাজ চক্রবর্তীকে ঘিরে দুই নায়িকা মিমি ও শুভশ্রীর মধ্যে যেভাবে কথা কাটাকাটি চলছে তা এর আগে এভাবে টলিউডের কোনও নায়িকার মধ্যে হয়েছে কী না সন্দেহ!

— Mimi (@mimichakraborty) October 3, 2017
প্রথমে শোনা যায়, শুভশ্রী নাকি রটিয়েছিলেন যে রাজ ও মিমির সম্পর্ক আবারও জোড়া লাগছে। তাঁরা দুজনে বিজয়া কাটাতে গোয়া বেড়াতেও গিয়েছেন বলেও নাকি চাউর করেন শুভশ্রীই। আর এই খবর একটি বাংলা দৈনিকে প্রকাশ পেতেই তুমুল চটে যান অভিনেত্রী মিমি চক্রবর্তী। এরপরই তিনি আরেকটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে জানান, তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে। একটি মাইক্রোব্লগিং সাইটে মিমি জানান,'অষ্টমীর দিন আমার দাদু মারা গিয়েছেন । কিন্তু সেই পরিস্থিতিতে আমাকে শুনতে হয় যে আমি নাকি গোয়ায় গিয়েছি। মিথ্যা খবর রটিয়ে আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে। ঈশ্বরকে ধন্যবাদ! কোনও সংবাদপত্র আমারা জীবনকে পরিচালনা করতে পারে না।'
Classy is when you have a lot to say but you choose to remain silent in front of FOOLS!!!
— subhashree ganguly (@subhashreesotwe) October 4, 2017
এদিকে, দুই অভিনেত্রীর এই চরম টানাপোড়েনের মধ্যে থেকে যদিও রাজ চক্রবর্তী কোনও মন্তব্য করেননি। তবে মিমিকে পাল্টা জবাব শোনাতে ছাড়েননি শুভশ্রী। মিমি, শুভশ্রীকে আগেই 'ক্লাসলেস','অশিক্ষিত' বলে কটাক্ষ করেন। তার জবাবে শুভশ্রী জানান, 'ক্লাসি মানুষ তখনই হয়, যখন তাঁর অনেক কিছু বলার থাকলেও মূর্খদের সামনে চুপ করে থাকতে জানে।'
Ignore @mimichakraborty No one can tarnish your image. Your work speaks. Stay close to your family. Shubho Bijoyaa! Love, always! https://t.co/AQbHvzGaDE
— Birsa Dasgupta (@BirsaDasgupta) October 3, 2017
এদিকে, রাজ,মিমি,শুভশ্রীর এই বিতর্ককে কেন্দ্র করে , টলিউড ইন্ডাস্ট্রিও বিভক্ত হয়ে চলেছে । পরিচালক বিরসা দাশগুপ্ত ও নুসরৎ জাহান এগিয়ে এসেছেন মিমির সমর্থনে। তবে রাজ বা শুভশ্রীকে নিয়ে কেউ এখনও মুখ খোলেননি।












Click it and Unblock the Notifications