বাড়ির চৌকাঠ পেরিয়ে স্কুলের পথে শুভশ্রী পুত্র, আবেগঘন পোস্ট অভিনেত্রীর
বাড়ির চৌকাঠ পেরিয়ে স্কুলের পথে শুভশ্রী পুত্র, আবেগঘন পোস্ট অভিনেত্রীর
আজ পরিচালক তথা সাংসদ রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের আজ সবথেকে খুশির দিন। কারণ ছোট ছেলে ইউভান আজ বাড়ি ছেড়ে প্রথম স্কুলে যাচ্ছে। আজ মঙ্গলবার, অভিনেত্রী তার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি দিয়ে সেই সুখবরটি শেয়ার করলেন অনুগামীদের সঙ্গে। এখনও দু’বছর গণ্ডি পেরোয়নি ইউভান। তার আগেই প্লে স্কুলে প্রথম দিন তার আজ। ছোট ছেলে ইউহান যে পিঠে ব্যাগ নিয়ে স্কুলে যাচ্ছে, তা বিশ্বাসই হচ্ছে না মা শুভশ্রীর। ইনস্টাগ্রাম পোস্টে তা স্পষ্ট। ছোট্ট ইউভান পরে আছে খাকি রঙের হাফপ্যান্ট, পায়ে স্নিকার জুতো, সাদা জামা। সেই ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। যা মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

সব বাবা মাই কিন্তু খুব খুশি যখন তার সন্তান প্রথম স্কুলে পা রাখেন। সন্তান যখন একটু একটু করে বড় হওয়া শুরু করে, তখন যেন বাবা-মায়ের সব আনন্দ ক্রমশ বাড়তে থাকে। তাই হল তারকা দম্পতির। তার ছোট্ট ছেলে স্কুলে যাচ্ছে, যা দেখে বেশ খুশি শুভশ্রী।
উল্লেখ্য, আবারও বড় পর্দায় দেখা মিলবে শুভশ্রীর। বিপরীতে থাকবেন দেব। কিন্তু কবে? ২০১৬ সালে ছবির শুটিং হয়েছিল। কিন্তু নানা কারণে ছয় বছর ধরে এই ছবিটি মুক্তি পাচ্ছিল না। সিনেমার প্রযোজক রানা সরকার তিনি এবার ছবিটির জন্য মুক্তির জন্য কি ইঙ্গিত দিলেন?
রানা সরকার প্রায় চার কোটি টাকা খরচ করে ধূমকেতুর শুট করেছিলেন। ছবি মুক্তি কিন্তু আইনি জটিলতায় আটকে গিয়েছিল। ধূমকেতুর অফিশিয়াল ফেসবুক থেকে আজ লাইভে এসেছিলেন রানা সরকার। সোশ্যাল মিডিয়ায় নাগরিকদের এক ঝলক দেখানো হয় সিনেমার এক ঝলক। সেখানে দেখা যায় অভিনেতা দেব ও শুভশ্রী দুজন দুজনকে চুমু খেতে ব্যস্ত।
সিনেমাটি পরিচালনা করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। তিনি এছবিতে অভিনয় করেছেন। এক বয়স্ক লোকের দৃশ্যে দেখা মিলবে তাদের। অনেক অনুগামীরা জানতে চেয়েছেন, কবে মুক্তি পাবে এই সিনেমাটি? অবশেষে সেটার উত্তর আজ তিনি দিলেন। তিনি জানান, ছবি নিয়ে খুব উৎসাহী দেব ও শুভশ্রী, সেইসঙ্গে অনুগামীরাও। এখন অনেকটাই কেটে গিয়েছে জট। তাদের সাহায্য করতে এগিয়ে এসেছেন এসভিএফের কর্ণধারও। শুধু মুম্বাইয়ের এক কোম্পানির থেকে একটু বাধা আছে, সেটাও কেটে যাবে খুব তাড়াতাড়ি, বলেই তিনি আশা করছেন।












Click it and Unblock the Notifications