ফের একসঙ্গে জুটি বাঁধছেন শ্রাবন্তী ও ঋত্বিক, কোন ছবিতে দেখা মিলবে তাঁদের

টলিউডের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী হলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তার অভিনয় নিয়ে নতুন করে বলার কিছু নেই। কম যান না ঋত্বিক চক্রবর্তীও। তাঁর অভিনয় নজর কাড়ে সকলেরই। চার বছর আগে এই জুটিকে একসঙ্গে অভিনয় করতে দেখা গেছিল। তবে ফের সুখবর সিনেমা প্রেমীদের। একসঙ্গে দুটি বাঁধতে চলেছেন শ্রাবন্তী ও ঋত্বিক। ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক সায়ন্তন ঘোষ। নতুন ছবির নাম 'রবীন্দ্র কাব্য রহস্য’। ইতিমধ্যে প্রকাশ্যে এসে গেছে সিনেমার প্রথম লুক।

আসন্ন সিনেমায় ঋত্বিক চক্রবর্তী নাম হয়েছে অভীক সেন। তাকে গোয়েন্দা চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। একটি সিরিয়াল কিলিংয়ের ঘটনার তদন্ত করার জন্য পৌঁছবেন লন্ডনে তাঁরা। অপরদিকে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে এই সিনেমায় দেখা যাবে রবীন্দ্র সংগীত শিল্পী হিসাবে। তাঁর চরিত্রের নাম হিয়া। তিনি তার একটি শোয়ের জন্য লন্ডনে গিয়েছেন। তারপর কীভাবে তিনি এই তদন্তের সঙ্গে জড়িয়ে পড়বেন সেটাই দেখার বিষয়। রোমাঞ্চে, রহস্যে ভরপুর এই ছবি দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনুগামীরা। এটি একটি থ্রিলার ঘরানার ছবি হতে চলেছে। তবে সিনেমাটি কবে মুক্তি পাবে, যদিও এখনোও সে বিষয়ে কিছুই জানা যায়নি।

Bengali Entertainment

ছবিটির প্রথম লুক প্রকাশ্যে আসতেই সকল অনুগামীদের মনে একটাই কথা বারবার জাগছে, ছবিটির সঙ্গে কি নোবেল চুরির কোন যোগ রয়েছে। কারণ যে পোস্টারটি মুক্তি পেয়েছে তাদের রবীন্দ্রনাথের সেই চুরি যাওয়া মেডেলের ছবি কিন্তু দেখা গেছে। তারপর কী ঘটছে তা জানতে হলে আপনাকে দেখতে সিনেমাটি

অপরদিকে, এই ছবিতে শ্রাবন্তীটেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা জিতু কামালের সঙ্গে জুটি বেঁধেছেন। সিনেমার নাম বাবুসোনা, ছবিটির পরিচালনা করেছেন অংশুমান প্রত্যুষ। বাবুসোনা ছবিটি মূলত অ্যাকশনের ছবি হবে বলে মনে করা হচ্ছে। এই সিনেমাটি অশোক ধানুকা ও হিমাংশ ধানুকায় প্রযোজনা এসকে মুভিজ ব্যানারে আসবে। জিতু ও শ্রাবন্তী ছাড়াও আসন্ন বাবুসোনা সিনেমায় দেখা মিলবে আলেকজান্দ্রা টেলরকে। তাছাড়াও রয়েছে পায়েল সরকার, সাগ্নিক চট্টোপাধ্যায়, বিলাস দে, অত্রী ভট্টাচার্য, বুদ্ধদেব ভট্টাচার্যের মতন নামী শিল্পীরাও।

এই সিনেমায় জিতু কামালের নাম হয়েছে বাবু আর শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের নাম হয়েছে সোনা। জানা গিয়েছে এই সিনেমায় জিতুকে একজন কিডন্যাপার হিসেবে দেখা মিলবে, যিনি তথ্য প্রযুক্তি কোম্পানি চালায় আর সোনা অর্থাৎ শ্রাবন্তীর দেখা মিলবে একজন চোর হিসাবে। তবে সকলের কাছে সে পরিচয় দেয় পুলিশ হিসাবে। পুলিশের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে আলেকজান্দ্রা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+