দাবাং-থ্রি-র সাফল্যের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ CAA-র বিরুদ্ধে পথে নামা, বললেন সোনাক্ষী সিনহা
দাবাং থ্রিয়ের সাফল্যের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ সিএএ-র প্রতিবাদে পথে নামা। এমনই মনে করেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা।
দাবাং থ্রিয়ের সাফল্যের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ সিএএ-র প্রতিবাদে পথে নামা। এমনই মনে করেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। সিএএ-র প্রতিবাদে এর আগে বলিউডের অনেক তারকাই সামিল হয়েছেন। রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন তাঁরা। সেই তালিকায় সামিল হলেন সদ্য বিজেপি হাত ছেড়ে কংগ্রেসে যোগদানকারী সাংসদ শত্রুঘ্ন সিনহার মেয়ে সোনাক্ষী সিনহা।

তাঁর নতুন ছবি দাবাং-থ্রি মুক্তি পেয়েেছ গত রবিবার। বক্স অফিসে এখনও পর্যন্ত মিশ্র প্রভাব পড়েছে ছবিটির। সাফল্য ঠিক বলা না গেলেও দাবাং সিরিজের অন্য ছবিগুলির মত সাফল্য এখনও আসেনি। তারই প্রেক্ষিতে সোনাক্ষী এই মন্তব্য করেন। অভিনেত্রী জানিয়েছেন, মানুষের কাছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ সেটা তিনি জানেন। কাজেই দাবাং-থ্রির এই সাফল্যে তিিন খুশি। সোনাক্ষীর মতে গোটা দেশ যখন সিএএ বিরোধী আন্দোলনে সামিল হয়েছে তখন িতনি মানুষের সেই কাজটাকেই গুরুত্ব দিতে চান। নিজেও মানুষের সঙ্গে এই আন্দোলনের পাশে আছেন বলে জানিয়েছেন অভিনেত্রী।
সোনাক্ষী এর আগে সোশ্যাল মিডিয়াতেও সিএএ-র বিরুদ্ধে সরব হয়েছিলেন। জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়েল ছাত্রদের উপর পুলিসি নির্যাতনের প্রতিবাদে সরব হয়েছিলেন তিনি। সোনাক্ষীর মতই সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে সরব হয়েছিলেন পরিণীতি চোপড়া, ফারহান আখতার, জাভেদ আখতার সহ একাধিক বলিউড তারকা।












Click it and Unblock the Notifications