'যৌন ব্যবসা বিতর্ক' ঝেড়ে নতুন জীবন শুরু করলেন অভিনেত্রী শ্বেতা, ভাইরাল বিয়ের ছবি

একটা সময় তাঁর বিরুদ্ধে যৌন ব্যবসায় লিপ্ত হওয়ার অভিযোগ উঠেছিল। আর সেই জন্য বহু কাঠখড় পোড়াতে হয় জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী শ্বেতা বসু প্রসাদকে।

একটা সময় তাঁর বিরুদ্ধে যৌন ব্যবসায় লিপ্ত হওয়ার অভিযোগ উঠেছিল। আর সেই জন্য বহু কাঠখড় পোড়াতে হয় জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী শ্বেতা বসু প্রসাদকে। যদিও সেই সমস্ত বিতর্কিত অধ্যায় পিছনে ফেলে এবার নতুন জীবনে পা রাখলেন 'মকড়ি' খ্যাত এই অভিনেত্রী।

কোন মতে বিয়ে সম্পন্ন হল?

বহু দিনের বয়ফ্রেন্ড রোহিত মিত্তলকে ১৩ ডিসেম্বর বিয়ে করেন শ্বেতা বসু প্রসাদ। বিয়ে হয় মারওয়ারি ও বাঙালি দুটি মতেই। বিয়ের দিন বাঙালি কনের সাজে সেজেছিলেন অভিনেত্রী শ্বেতা বসু প্রসাদ।

বিয়ের আনন্দে শ্বেতা

বিয়ের দিন শ্বেতা সেজেছিলেন বাঙালির ঘরানার সাজে। নাকের নত থেকে কপালের টিকলি , সমস্ত দিক থেকে শ্বেতা ছিলেন এক্কেবারে বাঙালি বধূ।

বিয়ের আনন্দে শ্বেতা

বিয়ের আনন্দে শ্বেতা কীভাবে মাতোয়ারা হয়েছেন , তার ছবিও ক্যামেরাবন্দি হয়েছে। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন শ্বেতা বসু প্রসাদ।

বিয়ের দিন শ্বেতার ছবি

বিয়ের দিন সকালে রোহিতের সঙ্গে শ্বেতার হাসিখুশি ছবিও ভাইরাল হতে থাকে সোশ্যাল মিডিয়ায়।

'মকড়ি'শ্বেতা

শাবানা আজমি অভিনীত 'মকড়ি' ছবিতে শিশু শিল্পী হিসাবে অভিনয় করেন শ্বেতা। এরপর 'ইকবাল' ছবিতেও অভিনয় করেন তিনি। কিন্তু আচমকাই তাঁর বিরুদ্ধে একটা সময়ে যৌন ব্যবসা চালানোর অভিযোগ ওঠে। পুলিশে নাম উঠে শ্বেতার। যদিও এরপর যাবতীয় অন্ধকার কাটিয়ে ফের একবার লাইমলাইটে ফিরে আসনে শ্বেতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+