‘জওয়ান’-এ দেখা মিলবে সানিয়া মালহোত্রার, কিংখানের সঙ্গে অভিনয় করা নিয়ে কী জানালেন অভিনেত্রী
শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন অভিনীত পাঠান ছবিটি বক্স অফিসে দারুন হিট হয়েছে। পাঁচ বছর পর কিং খানকে পর্দায় দেখে খুশি হয়েছিলেন অনুগামীরা। তবে এবার ফের দেখা যাবে শাহরুখ খানকে জওয়ান সিনেমাতে। তার সঙ্গে দেখা মিলবে দঙ্গল খ্যাত অভিনেত্রী সানিয়া মালহোত্রাকে।
অভিনেত্রী সানিয়া অভিনীত কাঠাল ছবিটি মুক্তি পেতে চলেছে। সিনেমাটি মুক্তির আগেই কিন্তু অভিনেত্রী জানিয়ে দিয়েছেন, শাহরুখ খানের সঙ্গে জওয়ান ছবিতে তাঁর দেখা মিলবে বলে।

পরিচালক অ্যাটলি আগেই জানিয়েছিলেন সিনেমাটির চলতি বছরের জুন মাসের ২ তারিখে মুক্তি পাবে। তবে সিনেমাটির মুক্তি তারিখ কিন্তু বর্তমানে পিছিয়ে গেছে। শাহরুখ খান, নয়নতারা, জওয়ান ছবিটি ৭ সেপ্টেম্বর ২০২৩ সালে মুক্তি পাবে বলে জানা গেছে।
এক সাক্ষাৎকারে অভিনেত্রী সানিয়া মালহোত্রা জানিয়েছেন, তিনি জওয়ান ছবিতে অভিনয় করবেন, সে কথা তিনি অনুগামীদের জানাতে পেরে খুব খুশি হয়েছেন। সেই সঙ্গে উচ্ছ্বসিতও তিনি। ছবি নিয়ে আগে অনেক প্রশ্ন করেছেন তাঁকে অনেকে, যদি ও তিনি সেরকম সঠিক উত্তর কাউকেই দেননি। তবে অবশেষে এবার সব কথা জানালেন তিনি।

অভিনেত্রী জানিয়েছেন, এবার তিনি এক স্বপ্ন পূরণ হওয়ার মতো ছবিতে অভিনয় করছেন। তিনি ও জানান শাহরুখ খানের সঙ্গে কাজ করতে পেরে তিনি বড্ড খুশি আর তাছাড়া এটাই তার জীবনের সাফল্য। পাশাপাশি অভিনেত্রী জানান, কিং খান তাঁর পাশে থাকলেই তিনি কিন্তু খুব খুশি হয়ে যান।
কাঠাল সিনেমাটি ১৯ মে মুক্তি পাচ্ছে, এই ছবিতে সানিয়া মালহোত্রা ছাড়া দেখা মিলবে রাজপাল যাদব, বিজয় রাজ, অনন্ত ভি যোশীর। ছবিতে ভিকি কৌশল, ফাতিমা সানাকে দেখা যাবে।

২০২১ সাল থেকে আসন্ন সিনেমার শুটিং শুরু হয়েছে, তারপর নানান জায়গায় সিনেমার শুটিং হয়েছে। কিং খান ছাড়াও এই সিনেমায় অভিনয় করতে দেখা যাবে বিজয় সেতুপতি, নয়নতারা, প্রিয়মনির মতো বড় বড় তারকারা।বলা বাহুল্য, জওয়ানের পর মুক্তি পাবে শাহরুখ খানের আরেক ছবি, নাম ডানকি।
যা চলতি বছরের শেষের দিকে মুক্তি পেতে পারে। সিনেমাটি পরিচালনা করেছেন রাজু হিরানি। এই ছবিতে শাহরুখের বিপরীতে অভিনয় করবেন তাপসী পান্নু। আশা করা যায় পাঠান সিনেমার পর আবারও হিট হতে চলেছে জওয়ান ও ডানকি।












Click it and Unblock the Notifications