ধর্ষণ ইস্যুতে আরও বিপাকে অলোক নাথ! বিস্ফোরক আরও এক অভিনেত্রী

বলিউডে ক্রমেই জোরদার হচ্ছে 'মি টু মুভমেন্ট'। এই প্রেক্ষিতে উঠে আসছে একাধিক অভিনেতার নাম। ইতিমধ্যেই, ধর্ষণকাণ্ডে নাম জড়িয়েছে বলিউড অভিনেতা অলোক নাথের ।

বলিউডে ক্রমেই জোরদার হচ্ছে 'মি টু মুভমেন্ট'। এই প্রেক্ষিতে উঠে আসছে একাধিক অভিনেতার নাম। ইতিমধ্যেই, ধর্ষণকাণ্ডে নাম জড়িয়েছে বলিউড অভিনেতা অলোক নাথের । তাঁর বিরুদ্ধে সরব হয়েছেন লেখিকা, তথা পরিচালক বিনতা নন্দা। এদিন , অলোক নাথের বিরুদ্ধে মুখ খুলেছেন অভিনেত্রী সন্ধ্যা মৃদুল।

সন্ধ্যা মৃদুলের অভিযোগ

সন্ধ্যা মৃদুলের অভিযোগ

অভিনেত্রী সন্ধ্যা মৃদুল অভিযোগ করেন, একটি ডিনার পার্টি থেকেই মদ্যপ অবস্থায় অলোক নাথ তাঁকে হেনস্থা করতে থাকেন। তারপর পরিস্থিতি ভালো নয় দেখে হোটেলের নিজের রুমে চলে যান সন্ধ্যা। সেই সময়ে রুমের দরজায় টোকা মারার আওয়াজ শুনে দরজা খোলেন সন্ধ্যা। দেখেন মদ্যপ অবস্থায় রয়েছেন অলোক। সন্ধ্যাকে সরিয়ে তাঁর রুমে ঢুকে পড়েন অলোক নাথ।

এরপর যা ঘটে ..

এরপর যা ঘটে ..

সন্ধ্যার দাবি, এরপর কিছুতেই সেখান থেকে ফিরে যেতে রাজি হননি মদ্যপ অলোক। যাই হোক পরে তিনি চলে যেতে বাধ্য হন। সন্ধ্যার দাবি এখানেই শেষ নয়, এরপরও সেই রাতে সন্ধ্যাকে ফোনে উত্যক্ত করেন অলোক। শেষে ভয় পেয়ে সেই রাতে নিজের হেয়ার ড্রেসারকে নিয়ে নিয়ে শুয়ে ছিলেন সন্ধ্যা।

বিনতা নন্দার অভিযোগ

বিনতা নন্দার অভিযোগ

জনপ্রিয় সিরিয়াল 'তারা'-র প্রযোজনা করেছেন লেখিকা বিনতা নন্দা। সেই সময় তাঁকে অলোক নাথের হাতে ধর্ষিতা হতে হয় বলে অভিযোগ করেন তিনি। ১৯ বছর আগের সেই ঘটনা নিয়ে সোশ্য়াল মিডিয়ায় সরব হন তারা।

ঘটনার পর অলোক নাথ যা বলেন..

ঘটনার পর অলোক নাথ যা বলেন..

অভিযোগ ঘিরে অলোক নাথ বলেন, 'আমি অস্বীকার করছিও না আবার একমতও নই, এটা (ধর্ষণ) হয়ে থাকতে পারে, তবে অন্য কেউ করেছে। ..' এমনই কথা অলোক নাথ জানান এক সর্বভারতীয় চ্যালেনকে। তিনি পাশাপাশি এই বিষয়টি নিয়ে আর কথা বাড়াতে চাননি।

অলোক নাথের আইনজীবী যা জানয়েছেন..

অলোক নাথের আইনজীবী যা জানয়েছেন..

গোটা বিষয়টি নিয়ে আলোক নাথের আইনজীবী জানান, আপাতত মানসিকভাবে বিপর্যস্ত অলোক নাথ । এমন সমস্ত চাঞ্চল্যকর তথ্য ঘিরে অলোক নাথ অসুস্থ হয়ে পড়েছেন , বলে জানান তাংর আইনজীবী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+