আগামীকাল দেবের অগ্নিপরীক্ষা, হঠাৎ করে ইনস্টাগ্রামে মাথান্যাড়া ছবি শেয়ার রুক্মিনীর
আগামীকাল ঘাটাল লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ। অভিনেতা দেবের অগ্নিপরীক্ষা বললে ভুল হবে না। এই কেন্দ্রের শাসক দলের প্রার্থী দেব। ঠিক তার আগে বান্ধবী রুক্মিনী একি ছবি শেয়ার করলেন ইনস্টাগ্রামে। একেবারে মাথা ন্যাড় অবস্থায় ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।
সত্যি সত্যিই কি অভিনেত্রী মাথা ন্যাড়া করেছেন। নাকি অন্য কোনও পরিকল্পনা রয়েছে তাঁর। এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে নেটপাড়ায়। আসলে এটি তাঁর আপকামিং সিনেমা 'বুমেরাং'-র লুক। জিতের সঙ্গে এই ছবিতে অভিনয় করছেন তিনি। সেই ছবির জন্যই এই লুক তৈরি করতে হয়েছে তাঁকে।

এই ছবিতে রুক্মিনীকে ডবল রোলে দেখা যাবে। ছবির টিজার ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। আগামীকাল ছবির ট্রেলার মুক্তি পেতে ছলেছে। যদিও সত্যি সত্যি ন্যাড়া হননি অভিনেত্রী। প্রযুক্তির সাহায্য নিয়েই দেখানো হয়েছে এমন লুক। জিতের এই ছবিতে দেখা যাবে দেব চন্দ্রিমাকেও।
অনেকদিন পরে জিতের ছবি চেঙ্গিজ হিট করেছিল। তারপরেই বুমেরাং ছবিটি তেরির কথা ঘোষণা করেছিলেন তিনি। জিত জানিয়েছিলেন যে বুমেরাং ছবিতে একেবারে অন্য কিছু পাবেন দর্শকরা। এটাই ছিল তার প্রথম ঝলক। আরও চমক বাকি রয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য আগামীকাল রাজ্যের আট লোকসভা আসনে ভোট। তার মধ্যে অভিনেতা দেবের কেন্দ্র ঘাটালেও রয়েছে ভোট।
দেবের সঙ্গে রুক্মিনীর সম্পর্ক সকলের জানা। দেবের বান্ধবী রুক্মিনী। ভোটের আগের দিন তাই রুক্মিনীর এই সোশ্যাল মিডিয়া পোস্ট বেশ শোরগোল ফেলে দিেয়ছে। এদিকে গতকাল থেকেই দেবকে নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে। তাঁর বিরুদ্ধে গরু পাচারের টাকা নিয়ে সিনেমা করার অভিযোগ রয়েছে।












Click it and Unblock the Notifications