বাংলার আরও এক নামী তারকা বিজেপিতে! একাধিক টলি-শিল্পীর নাম গেরুয়া শিবিরে
কিছু দিন আগেই দেখা গিয়েছিল টলিউডের একাধিক তারকা দিল্লিতে বিজেপির সদর দফতরে গিয়ে গেরুয়া শিবিরে যোগদান করছেন।
কিছু দিন আগেই দেখা গিয়েছিল টলিউডের একাধিক তারকা দিল্লিতে বিজেপির সদর দফতরে গিয়ে গেরুয়া শিবিরে যোগদান করছেন। আর তার এক সপ্তাহ কাটতে না কাটতেই এবার গেরুয়া শিবিরে টলিউডের নামী অভিনেত্রী রিমঝিম মিত্র যোগ দিলেন। তাঁর সঙ্গে বিজেপিতে যোগ দিলেন একঝাঁক টলিউড তারকা। খবর ছিলই, যে গেরুয়া শিবিরে যোগ দিতে চলেছেন সুরজিৎ চৌধুরীও।

এদিন , কলকাতায় বিজেপির দফতরে তারকারা যোগ দেন। এদিন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপস্থিতিতে তাঁরা যোগ দেন গেরুয়া শিবিরে। এর আগে পার্ণো মিত্র , ঋষি কৌশিক সহ একাধিক তারকারা যোগ দিয়েছেন বিজেপিতে। সেই যোগদানে রাজকীয় ভাবে দিল্লির সদর দফতের মোট ১১ জন টলি তারকা গেরুয়া শিবিরের পতাকা হাতে তুলে নেন। এরপর আজ ২১ জুলাই বিজেপিতে টলিউডের একাধিক তারকারা আসছেন।
এদিন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়ে দেন , টলিউডে একটা সময় ভয় দেখানোর রাজনীতি চলত। তাই অনেকেই চুপ করে থাকতেন। এখন মানুষ সাহস পেয়েছেন। আর তাই টলিউড থেকে বহু তারকা যোগ দিচ্ছেন বিজেপিতে। আগামী দিনে আরওটলিউড তারকারা যোগ দিতে চলেছেন বিজেপিতে।












Click it and Unblock the Notifications