Sushant Singh Rajput: 'বিশেষ মুহূর্তে'র ভিডিও শেয়ার করলেন রিয়া! আবেগে ভাসলেন অনুগামীরা
Sushant Singh Rajput: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তিন বছর! কিন্তু বলিউডে আজও ফেলে অভিনেতার ( Sushant Singh Rajput Death) অভাব বোধ করে। তবে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু অনেক প্রশ্ন তুলে দিয়ে গিয়েছে। এমনকি এই ঘটনার পর ঝা চকচকে বলিউডের অন্ধকার দিকটাও প্রকাশ্যে চলে আসে।
কিন্তু সুশান্তের মৃত্যু আজও মেনে নিতে পারেনা তাঁর লক্ষ অনুগামী। এমনকি বহু অভিনেত্রী রয়েছেন যারা আজও সুশান্তের অভাব বোধ করেন। তাঁর সঙ্গে কাটানো মুহূর্তগুলো শেয়ার করে মাঝে মধ্যেই অভিনেতাকে স্মরণ করেন। তবে সুশান্তের মৃত্যু আজও মেনে নিতে পারেনি রিয়া চক্রবর্তী।

যিনি কিনা অভিনেতার বান্ধবী ছিলেন। সোশ্যাল মিডিয়াতে মাঝে মধ্যেই সুশান্তের সঙ্গে কাটানো নানা মুহূর্ত শেয়ার করেন। আর আজকের দিনে এমনই একটি ভিডিও সামনে এনেছেন। যদিও ভিডিওটি অনেক পুরানো। যেখানে রিয়া এবং সুশান্তকে একসঙ্গে দেখা যাচ্ছে।
শুধু তাই নয়, খুবই খুশিও দেখা যাচ্ছে। দুজনকে। আর এই দিনে রিয়া তাঁর ভাবনাকে শব্দে নয়, ভিডিওতেই শেয়ার করলেন। ২০২০ সালের ১৪ জুন! সকালটা অন্যদিনের মতোই শুরু হয়েছিল। কিন্তু সময় গড়াতেই যে সমস্ত হিসাবে বদলে যাবে তা কেউ বুঝতে পারেননি।
হঠাত করেই সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবর। ঘর থেকেই ঝুলন্ত দেহ উদ্ধার হয়। আর এরপরেই সোশ্যাল মিডিয়া জুড়ে ঝড়ে পড়ে আবেগ। কেউ জাস্টিস চেয়ে আওয়াজ তোলেন কেউ আবার মৃত্যুর জন্যে বলিউডের অন্ধকার দিককেই তুলে ধরেন। এমনকি রিয়াকে নিয়েও একাধিক প্রশ্ন উঠেছিল। এমনকি রিয়ার বিরুদ্ধে বিভিন্ন ধরনের ওষুধ এবং ড্রাগের নেশা করানোর অভিযোগ ওঠে। যা নিয়ে তদন্ত পর্যন্ত হয়। কিন্তু কিছুই পাওয়া যায়নি।
তবে মৃত্যুর তিন বছরও পরও সুশান্তের মৃত্যু নিয়ে একাধিক প্রশ্ন ওঠে। গত কয়েকমাস আগেই সুশান্তের ময়নাতদন্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন এক কর্মী। তবে সবই প্রশ্ন থেকে গিয়েছে। আজ তিন বছর মৃত্যুর কেটে গেলেও উত্তর মেলেনি।












Click it and Unblock the Notifications