‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমার সাফল্যের পর কী জানালেন অভিনেত্রী রানি
সম্প্রীতি মুক্তি পেয়েছে রানি মুখোপাধ্যায় অভিনীত 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমাটি। ছবিটি মুক্তি পাওয়ার পর থেকেই অনুগামীদের আলোচনার মধ্যে রয়েছে সিনেমাটি। অনেকদিন পরই রানিকে পর্দায় দেখে যেমন খুশি হয়েছেন ভক্তরা ঠিক তার এই অভিনয়ে যেন মনোমুগ্ধ করে তুলেছেন সকল অনুগামীদেরই। এই ছবিটি দেখে শুধুমাত্র যে অনুগামীদেরই মুগ্ধ হয়েছেন তা নয়, বড় বড় তারকারাও রানির অভিনয়ের প্রশংসাও করেছেন।

কত টাকা সংগ্রহ করেছে ছবিটি
শাহরুখ খানও এই ছবিতে রানির অভিনয় থেকে ছবির গল্পর দারুণ প্রশংসা করেছেন। গল্পকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য রানিরও প্রশংসা করেছেন তিনি। সিনেমাটি মুক্তি পাওয়ার তিন দিনের মধ্যে ভারতে ৬.৪২ কোটি টাকা সংগ্রহ করতে সক্ষম হয়েছে ছবিটি।

কী জানালেন অভিনেত্রী
এক সাক্ষাৎকারে বলিউড অভিনেত্রী রানি মুখোপাধ্যায় অনুগামীদের দিক থেকে এই সিনেমায় পাওয়া ভালোবাসার কথা বর্ণনা করেছেন, দেখুন বলি ডিভা কী বললেন, মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ের সাফল্য নিয়ে খুব খুশি হয়েছেন অভিনেত্রীর রানি ।

খুব খুশি অভিনেত্রী
তিনি জানান, এই ছবিতে অভিনয় করে তিনি দারুন খুশি হয়েছেন। শুধু তাই নয় ছবির গল্পতে তিনি যেন আপ্লুত হয়ে গেছেন। তিনি আরও বলেন, একটি ভালো সিনেমায় একজন মানুষকে অনুপ্রাণিত করতে পারে। ভালো ছবির গল্প হলে তবেই কিন্তু মানুষ সিনেমাহলে আসবেন। আমি ব্যক্তিগতভাবে খুব আনন্দিত যে, মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে ছবিটি করোনা মহামারির পর মুক্তি পেয়েও মানুষের মনে এক বিরাট জায়গা তৈরি করেছে।

সিনেমা নিয়ে কী জানালেন অভিনেত্রী রানি
অভিনেত্রী আরও জানান, করোনা মহামারির পর অনেক মানুষই সিনেমাহলের দিকে তেমনভাবে আর যেতেন না। তবে এই বিষয়টা আমার খুব ভালো লাগলো যে মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ছবিটি মুক্তি পাওয়ার অনেক মানুষই ছবিটি দেখতে গেছেন। ঈশ্বরের কৃপায় ও সকল অনুগামীদের ভালোবাসায় মিসেস চ্যাটার্জির ভার্সেস নরওয়ে দেখতে মানুষ সিনেমাহলে গেছেন।
তারা ছবিটি ভালোবেসেছেন। ভালো অভিজ্ঞতা পাওয়ার আশাতেই সবাই ভালো সিনেমা দেখতে যান। আমি খুব খুশি এই সিনেমাটিকে অনুগামীরা ভালোবাসার জন্য।

কে কে এই সিনেমায় অভিনয় করেছেন
রানি মুখোপাধ্যায় ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, জিম সর্ব, নীনা গুপ্তা, সৌম্য মুখোপাধ্য়ায়রা। বাংলার মেয়ে সাগরিকা চট্টোপাধ্যায়ের অদম্য লড়াইয়ের বাস্তব কাহিনি পর্দায় তুলে ধরছেন পরিচালক অসীমা ছিব্বর। তাঁকে নিয়েই এগিয়েছে সিনেমার গল্প।
ছবি সৌ:ইউটিউব












Click it and Unblock the Notifications