রাহুল সম্পর্কে মুখ খুলে বিস্ফোরক প্রিয়াঙ্কা! ডিভোর্স ঘিরে একাধিক চাঞ্চল্যকর অভিযোগ অভিনেত্রীর

রাহুল সম্পর্কে মুখ খুলে বিস্ফোরক প্রিয়াঙ্কা! ডিভোর্স ঘিরে একাধিক চাঞ্চল্যকর অভিযোগ অভিনেত্রীর

অভিনেতা রাহুলের সঙ্গে যে প্রিয়াঙ্কার সম্পর্ক অনেকদিন আগেই ভেঙেছে তা সকলেরই জানা। তাঁদের ডিভোর্সের মামলা এতদিন চলেছে দুজনের বোঝাপড়ার মাধ্যমে। কিন্তু আচমকাই শোনা যায় , মিউচুয়াল ডিভোর্স থেকে কনটেস্ট ডিভোর্সের পথে এগোতে চলেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা । দুজনের সম্পর্কের চিক্ততার মূল কারণ হিসাবে একাধিক বিষয়কে চিহ্নিত করেছেন প্রিয়াঙ্কা।

রাহুল সম্পর্কে মুখ খুলে বিস্ফোরক প্রিয়াঙ্কা! ডিভোর্স ঘিরে একাধিক চাঞ্চল্যকর অভিযোগ অভিনেত্রীর

প্রিয়াঙ্কার অভিযোগ করেছেন, ছেলে সহজের দায়িত্ব নিতে চাইছেন না রাহুল। ২ বছর বয়সী সহজকে স্কুলে ভর্তি করার কথা ছিল এবছরে। তার জন্য প্রয়োজনীয় স্কুল ফি রাহুল ও প্রিয়াঙ্কা ভাগ করে নেবেন বলে প্রথমে স্থির হয়। কিন্তু পরে সেই টাকা দিতে চাননি রাহুল। এক প্রথম সারির বাংলা সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন প্রিয়াঙ্কা । প্রিয়াঙ্কার অভিযোগ, রাহুল যথেষ্ট রোজগার করলেও ছেলে সহজের জন্য বিন্দুমাত্র দায়িত্ব নিতে রাজি নন। শুধু তাই নয়, প্রিয়াঙ্কার অভিযোগের তালিকায় যুক্ত হয়েছে আরও একটি চাঞ্চল্যকর বিষয়। রাহুল বহুবার প্রিয়াঙ্কার গায়ে হাত তুলেছেন বলেও দাবি করেছেন অভিনেত্রী।

প্রিয়াঙ্কা ওই সাক্ষাৎকারে জানান,রাহুলের অত্যাচারের প্রসঙ্গটি তিনি প্রকাশ্যে আনতে চাননি প্রথমে। কিন্তু পরবর্তীকালে বাধ্য হয়েই তাঁকে এই পদক্ষেপ নিতে হয়। সহজের দায়িত্ব নিয়ে রাহুল আচরণের প্রেক্ষিতেই প্রিয়াঙ্কা মিউচুয়াল থেকে কনটেস্ট ডিভোর্সের রাস্তা হাঁটতে শুরু করেন। প্রিয়াঙ্কা রাহুলের বিভিন্ন অ্যাফেয়ারের কথা স্বীকার করে জানান 'রাহুল আমায় ঠকিয়েছে'। ২০০৬ সালে রাহুল-প্রিয়াঙ্কার বিবাহিত জীবন শুরু হয়। পরবর্তীকালে তাঁদের বিচ্ছেদ হয়। কিন্তু সম্পর্কের তিক্ততার করুণ ছবিটি এই প্রথম প্রকাশ্যে আসে। জুলাই মাসে তাঁদের ডিভোর্সের মামলার পরবর্তী দিন ধার্য হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+