প্রকাশ্যে এল পরী মনির পুত্রের ছবি, যা দেখে নেট নাগরিকরা খুব উচ্ছ্বসিত
প্রকাশ্যে এল পরীমনির পুত্রের ছবি, যা দেখে নেট নাগরিকরা খুব উচ্ছ্বসিত
বুধবার মা হয়েছেন বাংলাদেশের অভিনেত্রী পরীমনি। এবার মা ও ছেলের সঙ্গে ছবি পোস্ট করেছেন যা দেখে খুব খুশি হয়েছেন তিনি। মায়ের বুকে পরম আদরের সঙ্গে শুয়ে আছে সদ্যজাত। কী মিষ্টি লাগছে তাঁকে। সোশ্যাল মিডিয়ায় খুশির বন্যায় ভেসেছে। ছবি পোস্ট করার পাশাপাশি রাজপুত্রের নাম ঘোষণা করেছেন। পরিমণি মা হওয়ার খবর জানিয়েছেন তাঁর পরিচালক স্বামী শরিফুল রাজ।

তিনি জানিয়েছেন, 'আমি বাবা হয়েছি, এ খুশি ভাষায় প্রকাশ করার আমার কাছে খুব কঠিন। এটি তাঁরাই উপভোগ করতে পারেন, যাঁরা পিতা মাতা হয়েছেন। বর্তমানে মা ও সদ্যোজাত দুইজনেই সুস্থ আছেন। তিনি আরও জানান, তাঁদের সন্তানের নাম তাঁরা আগেই ঠিক করে রেখেছিলেন। তাঁদের ছেলে হলে তাঁরা রাজ্য নাম রাখবেন।' ঢাকায় এভারকেয়ার হাসপাতালের ম্যানেজার অভিজিৎ রায় জানান, মা ও শিশু দুজনেই সুস্থ আছেন।
যদিও অভিনেত্রীর তরফে এখনও সোশ্যাল মিডিয়া সুখের খবর জানিয়েছেন। তবে অভিনেত্রীর ছেলেকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন এপার ওপার বাংলার সমস্ত ভক্তই। শিশুটি জন্মের আগেই সন্তানের জন্য কেনাকাটা করে রেখেছিলেন অভিনেত্রী। তাঁর ভিডিও কিছুদিন আগে প্রকাশ করেছিলেন তিনি। দেখা গিয়েছিল তাঁদের খাট ভর্তি জামা, জুতো খেলনা আরও অনেক কিছু। ছবি শেয়ার করে তাঁরা সুন্দর ক্যাপশনও করেছিলেন। 'তাঁর আসার প্রয়োজন'।
বলা বাহুল্য, পরী মনির সঙ্গে শরিফুলের আলাপ হয়েছিল গুনিন ছবির হাত ধরে। মাত্র সাত দিন প্রেম করেছিলেন তাঁরা। তারপর গত মার্চ মাসে তাঁদের চার হাত এক হয়ে যায়। বিয়ের পরেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন অভিনেত্রী। তাই আরও হানিমুনে যাওয়া হয়নি দম্পতির। তবে হানিমুনে না গেলেও তাঁরা গিয়েছিলেন বেবী মুনে।
বেবীমুনে গিয়ে সমুদ্রসৈকতে দাঁড়িয়ে ফটোশুট করেছিলেন তারকা দম্পতি। সেই ছবি গুলো ফেসবুকে পোস্ট করেন অভিনেত্রী। অভিনেত্রী সাধ খাওয়ার অনেক ছবি ভক্তদের শেয়ার করেছিলেন। তিনি ২৪ টি নারীর প্রধান চরিত্রে অভিনয় করে ভক্তদের বিশেষ নজর আকর্ষণ করেছিলেন।












Click it and Unblock the Notifications