ইটস আ গার্ল! মা হলেন কুমকুম ভাগ্যের রিয়া অভিনেত্রী পূজা ব্যানার্জী
ইটস আ গার্ল! মা হলেন কুমকুম ভাগ্যের রিয়া অভিনেত্রী পূজা ব্যানার্জী
আগেই জানতে পেরেছিলেন দর্শকরা যে মা হতে চলেছেন কুমকুম ভাগ্য খ্যাত অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। হবু মা হিসেবে নিয়মিত নিজের ছবি স্যোশাল মিডিয়ায় পোস্ট করতেন তিনি। অবশেষে সব প্রতীক্ষার অবসান। মা হলেন পূজা বন্দ্যোপাধ্যায়। এক ফুটফুটে শিশু কন্যার জন্ম দিয়েছেন তিনি। এই মুহূর্তে ভালো আছেন মা ও সন্তান বলে খবর।

মা হলেন পূজা
শনিবার পূজার ভাই নীল ব্যানার্জী জানান, তাঁর দিদি অর্থাৎ পূজা কন্যা সন্তানের জন্ম দিয়েছে। এখন মা ও শিশু দুজনেই সুস্থ্য আছেন। সেই সঙ্গে তিনি আরও জানিয়েছেন তাঁর জামাই বাবু, অর্থাৎ পূজার স্বামী সন্দীপ এবং তাঁর মা অর্থাৎ পূজার শ্বাশুরি মা দুজনেই পূজার সঙ্গে হাসপাতালেই রয়েছেন। আর এই খুশির খবর সবার আগে ফ্যানেদের সঙ্গে ভাগ করে নিতেই টুইট করে এই সু-সংবাদ জানালেন নীল।

কুমকুম ভাগ্যে সৌভাগ্য
এই সদ্য মা হলেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। হিন্দি টেলিভিশনের বেশ পরিচিত এবং জনপ্রিয় মুখ পূজা। শেষ কুমকুম ভাগ্য সিরিয়ালে প্রধান নেগেটিভ চরিত্র 'রিয়া'র ভূমিকায় অভিনয় করছিলেন তিনি।আর সেখানেই গত বছর জানতে পারেন মা হতে চলেছেন তিনি। তাঁর এই সুখবরে সেলিব্রেশনের মুডে ছিলেন তাঁর সব সহকর্মীরাও। এমনকি সকলে তাঁর বিশেষ যত্ন নিচ্ছেন বলেও একাধিক সাক্ষাৎকারে জানিয়েছিলেন পূজা। তাই কুমকুম ভাগ্যকে পূজার সৌভাগ্যের প্রতীক বলে মনে করছেন ফ্যানেরা।

শ্যুটিং-এ মাতৃত্ব
সাধারণত মা হওয়ার কথা জানতে পারলে অনেকেই কাজ থেকে বিরতি নেন। কিন্তু কোনও কিছুকে ততটা পাত্তা না দিয়ে দিব্যি প্রেগন্যান্সির সময় চুটিয়ে অভিনয় করে গিয়েছেন অভিনেত্রী পূজা ব্যানার্জী। তবে সিরিয়ালের মেকার ও প্রোডাকশন টিমের সঙ্গে কথা বলে কাজের সময় কিছুটা কমিয়েছিলেন তিনি। এছাড়া সব সাবধানতা অবলম্বন করেই দাপিয়ে অভিনয় করছিলেন খল নায়িকার চরিত্রে। এমনকি তিনি গতমাস পর্যন্ত শ্যুটিং জারি রেখেছিলেন। কিছুদিন আগেই কাজ থেকে বিরতি নিয়েছিলেন তিনি। আর এবার তাঁর ঘরে এল ছোট্ট পরী।

প্রেগন্যান্সিতে ফটোশ্যুট
প্রসঙ্গত, বিখ্যাত সাঁতারু সন্দীপ সেজওয়ালের সঙ্গে ২০১৭ সালে বিয়ে হয়েছিল পূজার। আর তারপর তাঁদের প্রথম সন্তান এল ঘরে। কিছুদিন আগেই পূজার সাদ বা বেবি শাওয়ারের দিন একাধিক ফটোশ্যুট করেছেন সন্দীপ আর পূজা। নিজের স্যোশাল মিডিয়া সাইটে সেই ছবিগুলি দেওয়ার সঙ্গে সঙ্গেই তা হয়ে যায় ভাইরাল।












Click it and Unblock the Notifications