বাংলার নামী টলিউড স্টারদের বিজেপিতে যোগদান! মুকুলের হাত ধরে পার্ণোরা গেরুয়া শিবিরে

দিল্লিতে বিজেপির সদর দফতরে এদিন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একাধিক তারকা যোগ দিলেন বিজেপিতে।

দিল্লিতে বিজেপির সদর দফতরে এদিন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একাধিক তারকা যোগ দিলেন বিজেপিতে। মুকুল রায়ের হাত ধরে টলিউডের পার্ণো মিত্র থেকে কাঞ্চনা মৈত্র, সৌরভ চক্রবর্তীরা আজ যোগ দিলেন গেরুয়া শিবিরে। টলিউডের ছোটপর্দা থেকে বড়পর্দার একাধিক জনপ্রিয় তারকা এদিন হাজির ছিলেন এই অনুষ্ঠানে। হাজির ছিলেন বিজেপির রাজ্য়সভাপতি দিলীপ ঘোষ, বিজেপি নেতা মুকুল রায়, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে হাজির ছিলেন সম্বিত পাত্র।

মুকুলের হাত ধরে পার্ণোরা বিজেপিতে! দিল্লিতে গেরুয়া শিবিরে যোগ একাধিক টলিউড স্টারের

গেরুয়া শিবিরে যোগ দেওয়া টলিউড তারকাদের মধ্যে রয়েছেন,অভিনেত্রী পার্নো মিত্র, কাঞ্চনা মৈত্র, মৌমিতা গুপ্ত, বিশ্বজিৎ গঙ্গোপাধ্য়ায়, অরিন্দম হালদার (লামা)। যোগ দিচ্ছেন টেলিতারকা ঋষি কৌশিক, কাঞ্চনা মৈত্র, রূপাঞ্জনা মিত্র, সৌরভ চত্রবর্তী, মৌমিতা গুপ্ত, সহ একাধিক নামী তারকার। প্রসঙ্গত, বহুদিন ধরেই শোনা যাচ্ছিল পার্ণো মিত্র , রিমঝিম মিত্ররা বিজেপির একাধিক তাবড় নেতাদের সঙ্গে বৈঠক সেরেছেন গত সপ্তাহে। তারপরই এদিন বাংলার একঝাঁক তারকা একযোগে পদ্মশিবিরে যোগ দিলেন। তবে রিমঝিমের সঙ্গে বিজেপি যোগ শোন গেলেও, তাঁকে এদিন দেখা যায়নি।

মনে করা হচ্ছে, আগামী দিনে বাংলার বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এগিয়ে চলেছে বিজেপি। আর তার জন্য এই টলিউড দখলের নীতি বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+