একসঙ্গে আইপিএলের ম্যাচ দেখতে এলেন রাঘব-পরিণীতি, তবে কি ফাইনাল বিয়ের ডেট?
বর্তমানে খবরের শিরোনামে রয়েছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা। রাঘব চাড্ডার সঙ্গে পরিণীতি চোপড়া মুম্বইয়ের প্রথম ডিনার ডেটে গেছিলেন। তারপর থেকেই কিন্তু তাদের নিয়ে অনুগামীদের মধ্যে আলোচনার শেষ নেই। তবে বুধবার অর্থাৎ ৩ মে ফের ডেটে গেলেন এই তারকা জুটি। তবে এবার কিন্তু কোনও ডিনার ডেট বা রেস্টুরেন্ট নয় তাদের দেখা গেল স্টেডিয়ামে।
রাঘব ও পরিণীতিকে একসঙ্গে দেখা গেল আইপিএলের ম্যাচ দেখতে। বুধবার মোহালির পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে পঞ্জাব কিংস বনাম মুম্বাই ইন্ডিয়ান্সের আইপিএল ২০২৩ ম্যাচ দেখতে এসেছিলেন রাঘব ও পরিণীতি। বর্তমানে সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়েছে তাঁদের ছবি। দুজনকেই কিন্তু কালো রংয়ের পোশাক পরতে দেখা গেছে। দু’জনকেই কিন্তু খুব খুশির মুডে দেখা গেছে। একে অপরের দিকে তাকিয়ে মিষ্টি হাসি হাসতেও কিন্তু তারা ভোলেননি, এই সুন্দর মুহূর্তের ছবিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

জানা গিয়েছে, ১৩ মে বাগদান সারবেন দিল্লিতে বাগদান সারবেন পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা। এখবরে বেশ খুশি হয়েছেন অনুগামীরা। আর বিয়ে হবে নাকি অক্টোবর মাসে! যদিও এ বিষয় নিয়ে এখনোও মুখ খোলেননি রাঘব ও পরিণীতি কেউই।
উল্লেখ্য, এই প্রথমবার ইমতিয়াজ আলির সঙ্গে কাজ করতে চলেছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। চামকিলায় ছবিতে দেখা মিলবে তার। দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে দেখা মিলবে অভিনেত্রীর। সম্প্রতি, শুটিং শেষ করেছেন তিনি। শুটিংয়ের সেট থেকে নানান ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। তবে সিনেমাটি মুক্তি পাওয়ার পর কতটা বক্স অফিসে সাফল্য ফেলবে তা দেখার বিষয়।

রাঘবের পরিবার পরিণীতির পরিবারকে অনেকদিন ধরেই চেনেন।পরিণীতি এবং রাঘব লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে পড়াশোনার সময় থেকেই নাকি একে-অপরকে চিনতেন। তাঁরা খুব ভালো বন্ধু ছিলেন বলেই শোনা যায়। ২৮ মার্চ আম আদমির পার্টির নেতা সঞ্জীব আরোরা তাঁর ট্যুইটার প্রোফাইলে রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়াকে অভিনন্দন জানিয়েছেন। সেখানে অনেক অনুগামীদেরই প্রশ্ন ছিল, বিয়ে কবে করছেন তারকারা। আবার অনেকে লিখেছেন বিয়ে তারিখ কী ঠিক হয়ে গেল।
খবরের সূত্রপাত, রাঘবের সঙ্গে পরিণীতিকে দু’দিন দেখা গিয়েছিল মুম্বইয়ের একটি নামী রেস্তোরাঁতে। পরিণীতি ও রাঘবকে খুব ক্যাজুয়াল লুকেই দেখা গেছে। জানা যাচ্ছে লন্ডনে একসঙ্গে পড়াশোনা করার সময় তারা একে অপরের ভালো বন্ধু হয়ে উঠেছেন। অনেক অনুগামীদের মতে, তবে কী পরিণীতির জীবনে এসেছে নতুন পুরুষ রাঘব, নাকি রাজনীতিতে পা রাখতে চলেছেন অভিনেত্রী। সূত্র মারফত জানা গিয়েছে, রাঘবের পরিবার পরিণীতির পরিবারকে অনেকদিন ধরেই চেনেন।












Click it and Unblock the Notifications