Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সুইটজারল্যান্ডে পাওলির 'হানিমুন'-এ দুর্যোগের বিপত্তি, শেষে যা হল

বিয়ের পর হানিমুনে সুইটাজারল্যান্ডে যান পাওলি ও অর্জুন। আর সেখানেই ঘটে গেল বিপত্তি।

কিছুদিন আগেই মহাসমারোহে কলকাতায় বিয়ে হয় অভিনেত্রী পাওলি দামের। গুয়াহাটির ব্যবসায়ী অর্জুন দেবের সঙ্গে পাওলির বিয়ে ঘিরে বেশ হৈচৈ পড়ে যায় টলিউডে। বিয়ের ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতেও। বিয়ের পর হানিমুনে সুইটাজারল্যান্ডে যান পাওলি ও অর্জুন। আর সেখানেই ঘটে গেল বিপত্তি।

সুইটজারল্যান্ডে পাওলির 'হানিমুন'-এ দুর্যোগের বিপত্তি, শেষে যা হল

বেশ কিছুদিন ধরেই নিজের হনিমুনের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছিলেন পাওলি দাম। আল্পসের মনোময় পরিবেশে রীতিমত তাক লাগানোর মতো ছবি শেয়ার করেন পাওলি। তবে এরপরই ঘটে চরম দুর্ভোগ। সুইটজারল্যান্ডের তুষার পাত সহ বরফধসে আটকে পড়েন পাওলি-অর্জুন। পরিস্থিতি এতটাই খারাপ হয় যে পাওলি ও অর্জুনকে ধসের হাত থেকে উদ্ধার করতে পৌঁছে য়ায় উদ্ধারকারী হেলিকপ্টার।

সুইটজারল্য়ান্ডের ম্যাটারহর্নে থাকছিলেন পাওলি ও অর্জুন। তুষারধসের কবলে পড়া বাকি পর্যটকদের মত তাঁদেরও এই জায়গা ছেড়ে বেরিয়ে আসতে হয়। উল্লেখ্য, ভারী তুষার ধসে আল্পসের জেরমাটে আটকে পড়েছেন বহু পর্যটক। আর তাঁদের সকলকে উদ্ধার করে নিয়ে যায় হেলিকপ্টার। সেই হেলিকপ্টারে তচড়েই বিপত্তি থেকে মুক্তি পান পাওলি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+