বিবাহবিচ্ছেদেন নোটিশ পাইনি, জানালেন নুসরত জাহান

বিবাহবিচ্ছেদেন নোটিশ পাইনি নুসরত

নুসরত জাহানকে বিবাহবিচ্ছেদের নোটিশ পাঠিয়েছেন নিখিল জৈন। এমনটাই শোনা যাচ্ছিল বিভিন্ন মহল থেকে। কিন্তু সাংসদ–অভিনেত্রী নুসরতের দাবি তিনি এরকম কোনও নোটিশ এখন পর্যন্ত পাননি।

বিবাহবিচ্ছেদেন নোটিশ পাইনি, জানালেন নুসরত জাহান


নুসরত ও নিখিলের প্রায় দেড়বছরের বৈবাহিক সম্পর্কে ফাটল ধরেছে সে খবর অনেক পুরনো। নিখিলের সঙ্গে নুসরত এখন আর থাকেনও না। বরং তাঁর ছবির প্রিমিয়ার থেকে জন্মদিন, রাজস্থানে ছুটি কাটানো সবেতেই পাশে রয়েছেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া টলি অভিনেতা যশ দাশগুপ্ত। যদিও নুসরত বা যশ এই বিশেষ সম্পর্ক নিয়ে কখনই কিছু বলেননি। এ বিষয়ে মুখ খোলনেনি স্বয়ং নিখিলও। নুসরত ও নিখিল সোশ্যাল মিডিয়ায় একে–অপরকে আনফলো করে রেখেছেন। টলিপাড়াতেও এ নিয়ে কম গুঞ্জন চলছে না।

প্রসঙ্গত, ২০১৯ সালে লোকসভা নির্বাচন শেষ হওয়ার পর পরই নিখিল ও নুসরত বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তারপর থেকেই উভয়ের সোশ্যাল মিডিয়ায় তাঁদের একসঙ্গে বহু ছবি দেখা যায়। ২০২০ সালের দীপাবলির সময় শেষ নিখিল ও নুসরতকে একসঙ্গে ফ্রেমবন্দী হতে দেখান গিয়েছিল, কিন্তু ওটা শেষ ছবি। একসঙ্গে না থাকলেও নিখিলের ক্রেডিট কার্ড এখনও ব্যবহার করে চলেছেন নুসরত। তাতে অবশ্য আপত্তি জানাননি নিখিল। তবে মনে করা হচ্ছে, বিচ্ছেদের পর নুসরত মোটা টাকা খোরপোষ দাবি করতে পারেন। কারণ তাঁর অতীতের সম্পর্কে থেকেও সেরকমই কিছু বিষয় উঠে এসেছে। তবে ইনস্টাগ্রাম বলছে, নুসরতের সঙ্গে সম্পর্কের তিক্ততা থাকলেও, তাঁর বোন নুজহত জাহানের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন নিখিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+