Nabanita Das: জিতুর সঙ্গে বিচ্ছেদের ঘোষণার পরেই বড় পর্দায় নবনীতা! কোন সিনেমায় দেখা যাবে তাঁকে?
Tollywood Actress Nabanita Das: গত কয়েকদিন আগেই অভিনেতা স্বামী জিতুর ( Jeetu Kamal) সঙ্গে বিবাহ বিচ্ছেদের কথা প্রকাশ্যে আনেন নবনীতা। সোশ্যাল মিডিয়াতে প্রকাশ্যে ঘোষণা করেন সেই কথা। আর এরপর থেকেই নানা জল্পনা তৈরি হয় টলিউডে। এমনকি অভিনেত্রী শ্রাবন্তীর সঙ্গে জিতু সম্পর্কে জড়িয়েছে বলেও জল্পনা তৈরি হয়।
যদিও এহেন জল্পনার মধ্যেই ফেসবুক লাইভে বিষয়টি নিয়ে কার্যত ক্লেরিফিকেশন দেন অভিনেত্রী নবনীতা ( Nabanita Das)। স্পষ্ট জানিয়ে দেন, জিতুর সঙ্গে শ্রাবন্তীদির কোনও সম্পর্ক নেই। তাহলে বিবাহ বিচ্ছেদের কারন কি? জোর জল্পনার মধ্যেই বিদেশে পাড়ি দিয়েছেন জিতু। একটি সিনেমার শুটিংয়ের কাজেই বিদেশে গিয়েছেন তিনি।

Tollywood Actress Nabanita Das: রানা সরকার নবনীতার সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন
অন্যদিকে নায়িকা নবনীতাও নিজের কাজ নিয়ে ব্যস্ত। ছোট পর্দায় নতুন সিরিয়াল 'বিয়ের ফুল'-এর শুটিং নিয়ে ব্যস্ত তিনি। তবে টলিপাড়ায় গুঞ্জন নবনীতা নাকি আর ছোট পর্দায় নিজেকে আটকে রাখতে চান না! খুব শীঘ্রই বড় পর্দাতে তাঁকে দেখা যেতে পারে। সম্প্রতি প্রযোজক রানা সরকার নবনীতার সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে। আর এরপর থেকে জল্পনা আর গুঞ্জন সবটাই তুঙ্গে।
বড় পর্দাতে দেখা যাবে নবনীতাকে?
তাহলে কি খুব শীঘ্রই বড় পর্দাতে দেখা যাবে নবনীতাকে? প্রযোজক রানা সরকারের সঙ্গে কোনও ছবিতে আসতে চলছেন অভিনেত্রী (Tollywood Actress Nabanita Das)।
যদিও এই বিষয়ে নবনীতা কিছুই জানাননি। তবে এক সংবাদমাধ্যমকে রানা জানিয়েছেন, তিনি নবনীতাকে নিয়ে ছবি তৈরির পরিকল্পনা করেছেন। এমনকি বিষয়ে তাঁর সঙ্গে প্রাথমিক কথাববার্তাও হয়েছে। সিরিয়ালে নবনীতা ব্যস্ত আছে। সময়টা বার করে নিয়েই কাজ করতে হবে বলে জানিয়েছেন রানা সরকার। তবে কি করবেন তিনি? এই প্রসঙ্গে ওই সংবাদমাধ্যমকে প্রযোজক জানিয়েছেন, নবনীতা অভিনীত মা তারার চরিত্রটি বেশ জনপ্রিয় হয়েছিল।
মা তারা'র চরিত্রে দর্শকদের পছন্দের তালিকায় নবনীতা
তেমনই কিছু করার কথা আছে। বলে রাখা প্রয়োজন, 'মহাপীঠ তারাপীঠ' সিরিয়ালে নবনীতার ( Tollywood Actress Nabanita Das) অভিনয় বেশ নজর কেড়েছিল দর্শকদের। মা তারা চরিত্রে তাঁর অভিনয় মুগ্ধ করে। বলে রাখা প্রয়োজন, বছর খানেক জিতুর সঙ্গে নবনীতার বিয়ে হয়। শুয়টিং সেটেই দুজনেরই প্রেম এবং তা পরে বিয়েতে পরিণতি পায়। বিয়ের পর থেকেই কাজ অনেকটাই কমিয়ে দেন নবনীতা। অন্যদিকে জিতু একের পর এক সিনেমাতে কাজ করছেন। আর সেটাই কি দুজনের মূল দূরত্বের কারন? আর সেজন্যে জিতুর পাশাপাশি এবার বড় পর্দাতেও নবনীতা। জোর জল্পনা।












Click it and Unblock the Notifications