প্রেমিক সূরজের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বঙ্গতনয়া মৌনী, সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল

প্রমিক সূরজ নাম্বিয়ারের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন বঙ্গতনয়া মৌনী

দীর্ঘ প্রতীক্ষার অবসান! প্রেমিক সূরজ নাম্বিয়ারের সাথে আজ গাঁটছড়া বাঁধলেন বঙ্গতনয়া মৌনী রায়। অভিনেত্রী ও তাঁর স্বামীর বিবাহের সুন্দর মুহুতের ছবি শেয়ার হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনুরাগীরা তাঁদের শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিচ্ছেন।

চারহাত এক হল মৌনী ও সূরজের

চারহাত এক হল মৌনী ও সূরজের

অভিনেত্রী অনেক দিন আগেই খুঁজে পেয়েছিল তাঁর মনের মানুষকে। কিন্তু কবে তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন তা নিয়ে বিটাউনে চলচ্ছিল নানান চর্চা। আর আজ তাঁর সমাপ্তি ঘটল। মৌনীর বিবাহ গোয়াতে অনুষ্ঠিত হয়। তাঁর প্রেমিক সূরজের পারিবারিক রীতি নীতিকে মানা হয়েছে। ঐতিহ্যবাহী মালওয়ালি নিয়মেই চারহাত এক হল মৌনী ও সূরজের।

 সোশ্যাল মিডিয়ায় শেয়ার নবদম্পতির ছবি

সোশ্যাল মিডিয়ায় শেয়ার নবদম্পতির ছবি

যেগুলি ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হয়েছে সেগুলি খুব সুন্দর দেখাচ্ছে নবদম্পতিকে। মৌনী কোচবিহার কন্যা। সেহেতু বঙ্গতনয়া একটি বাংলা শাড়ি বেছে নিয়েছেন। সেই সঙ্গে পড়েছেন সোনার গয়নাও। সূরজকে দেখা যাচ্ছে সাদা ধূতি ও একটি কুর্তাকে। নেতিজেনদের অনেকের মতে, বেশ মানাচ্ছে নব জুটিকে।
ইনস্টাগ্রামে অভিনেত্রী মৌনী রায়ের সঙ্গে ছবি শেয়ার করলেন মিউজিক কম্পোজার মনমীত। যিনি জনপ্রিয় হয়েছিলেন মিট ব্রোস থেকে। তিনি বিয়ের ছবি শেয়ার করে ক্যাপশানে লেখেন,'দক্ষিণ ভারতীয় বধূ।'

বুধবার গায়ে হলুদ ও মেহেন্দির অনুষ্ঠান হয়

বুধবার গায়ে হলুদ ও মেহেন্দির অনুষ্ঠান হয়

২৬ তারিখ অর্থাৎ বুধবার বিয়ের অনুষ্ঠান শুরু হয়। প্রথমে গায়ে হলুদ ও মেহেন্দির অনুষ্ঠান হয়। ইতিমধ্যে মেহেন্দি ও গায়ে হলুদের সমস্ত ছবি ভাইরাল হয়েছে।

সুন্দর সাজে বেশ মানাচ্ছে নবদম্পতিকে

সুন্দর সাজে বেশ মানাচ্ছে নবদম্পতিকে


অভিনেত্রী তাঁর বিয়ের অনুষ্ঠানের আসর থেকে সুন্দর মুহুতের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছনে। ছবিতে দেখা যাচ্ছে অভিনেত্রী সূরজকে জড়িয়ে ধরে হাসছে। লাল পোশাকে বেশ মানিয়েছে বঙ্গ তনয়াকে। অন্যদিকে সূরজকে সাদা কুর্তা ও পাজামায় বেশ ভালো লাগছে। এক কথায় তাঁদের দিক থেকে চোখ ফেরানো যাচ্ছে না।

নেটিজেনরা নবজুটিকে শুভেচ্ছা জানাচ্ছেন

নেটিজেনরা নবজুটিকে শুভেচ্ছা জানাচ্ছেন

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে কিছুদিন আগেই অভিনেত্রী মৌনী রায় তাঁর বিয়ের কথা প্রকাশ্যে আনেন। সোমবার নব দম্পতিকে এক সঙ্গে মুম্বইতে দেখা গিয়েছিল। নেটিজেনরা তাঁদের বিয়ের জন্য সোশ্যাল মিডিয়ায় অনেক শুভচ্ছা জানিয়েছেন।

ছবি সৌ:ইনস্টাগ্রাম

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+