প্রথম বিবাহবার্ষিকীতে স্বামী সুরজের সঙ্গে খোজ মেজাজে সময় কাটাচ্ছেন মৌনী
২০২২ সালের ২৭ জানুয়ারি ব্যবসায়ী সুরজ নাম্বিয়ারকে বিয়ে করে মৌনী, আজ একবছর পূর্ণ করলেন ডিভা।
বলিউডের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী হলেন মৌনী রায়। সুন্দর লুকের জন্য তিনি প্রায় সময়েই খবরের শিরোনাম দখল করে থাকেন। ২০২২ সালের ২৭ জানুয়ারি ব্যবসায়ী সুরজ নাম্বিয়ারকে বিয়ে করেন মৌনী। বিয়ের পর যেন অভিনেত্রীর গ্ল্যামার আরও বেড়েছে। আজ অভিনেত্রীর প্রথম বিবাহ বার্ষিকী। অভিনেত্রী বিয়ের পর থেকেই যে বেশ সুখে রয়েছেন তা তার ইনস্টাগ্রামের পাতায় চোখ রাখলেই দেখা যায়। এবার নিজের ইনস্টাগ্রামে অভিনেত্রী সুরজের কোলে বসা একটি ছবি শেয়ার করেছেন। সেই সঙ্গে সুন্দর ক্যাপশনও লিখেছেন।

কী ছবি শেয়ার করলেন মৌনী
দম্পতি দুজন দুজনকে যে কতটা ভালবাসেন তা তাদের ছবি দেখলে স্পষ্ট বোঝা যায়। এই ছবিতে নীল রঙের শর্ট পোশাকে দেখা গেছে অভিনেত্রীকে, নিজেকে সুন্দর দেখাতে তিনি চুল খুলে রেখেছেন, ঠোঁটে হালকা লিপস্টিক পরেছেন। এই পোশাকে অভিনেত্রীকে টোনড পা ফ্ল্যান্ট করতে দেখা যাচ্ছে। তবে, কম যাচ্ছেন না সুরজও। তাঁকে দেখা গিয়েছে নীল টি শার্ট, বিস্কুট রঙের প্যান্ট, টি শার্টের উপর তাঁকে একটি জ্যাকেটেও পড়তে দেখা গেছে। তাদের এই প্রথম বিবাহ বার্ষিকীত অনুগামীরা শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন। অনেক অনুগামীকে লিখতে দেখা গেছে, আপনারা ভালো থাকুন। আপনার আবার অনেকে লিখেছেন, দুজনকে খুব সুন্দর মানিয়েছে।

কোন ধারাবাহিক দিয়ে জনপ্রিয় হতে শুরু করেন ডিভা
অভিনেত্রী শেয়ার করা ছবি দেখে মুগ্ধ অনেকেই। সেই সঙ্গেই ছবিতে লাইক ও কমেন্টে ভরিয়ে তুলেছেন হাজারোও অনুগামী। প্রায় সময়েই তার হট লুক ছবি দিয়ে ভক্তদের মনে ঝড় ওঠে। স্বামীর সঙ্গে মাঝে মধ্যেই সুন্দর পোজে ছবি দেন বঙ্গতনয়া। ২০১৭ সালে অভিনেত্রী তাঁর কর্মজীবন শুরু করেছিলেন। তিনি অভিনেত্রী ছাড়া একজন জনপ্রিয় মডেল। ব্রহ্মাস্ত্র সিনেমায় খলনায়িকার ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে। হিন্দি ধারাবাহিক দিয়ে অভিনয় জগতে প্রবেশ করেছিলেন মৌনী। কিউকি সাস ভি কাভি বহু হি ধারাবাহিক অভিনয় করে জনপ্রিয়তা শীর্ষে পৌঁছেছেন মৌনী।

ডিভার গ্ল্যামারে মুগ্ধ ভক্তরা
তাছাড়াও অভিনেত্রীকে দেবা দিদেব মহাদেব ধারাবাহিকে সতীর ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে। সোশ্যাল মিডিয়া সক্রিয় থাকতে দেখা যায় অভিনেত্রীকে। ইনস্টাগ্রামে বলি ডিভাকে ২৫.৯ মিলিয়ন মানুষ অনুসরণ করে থাকেন। তার রূপ ও গ্ল্যামারে মুগ্ধ হাজারোও অনুগামী।












Click it and Unblock the Notifications