হঠাৎ অসুস্থ হয়ে ১০ কেজি ওজন কমে যায় মিমির,তারপরের ঘটনা জানেন

হঠাৎ অসুস্থ হয়ে ১০ কেজি ওজন কমে যায় মিমির,তারপরের ঘটনা জানেন

২০১৭ সালে অভিনেত্রী মিমি চক্রবর্তী তাঁর কেরিয়ারে একাধিক উত্থান পতন দেখেছেন। তাঁর ব্যাক্তিগত জীবনের নানা ঘটনা যেমন গত বছর একের পর একে শিরোনামে জায়গা করে নিয়েছে, তেমনই তাঁর অভিনীত একের পর এক ছবি প্রশংসা পয়েছে। টলিউড পেরিয়ে বলিউড ছবি অনুষ্কা শর্মা অভিনীত 'পরী'-তেও অভিনয়ের সুযোগ পেয়েছিলেন তিনি। তবে তারই মধ্যে ঘটে যায় চরম বিপত্তি।

হঠাৎ অসুস্থ হয়ে ১০ কেজি ওজন কমে যায় মিমির,তারপরের ঘটনা জানেন

মিমি জানাচ্ছেন, পরী ছবির ওয়ার্কশপে যোগ দেওয়ার পর আচমকাই জ্বরে আক্রান্ত হন তিনি। গা ভর্তি র‌্যাশ নিয়ে এক সপ্তাহমত সিসিইউ-তেও ভর্তি হতে হয় এই বাঙালি অভিনেত্রীকে। এরপর ১০ কেজি ওজন কমে যায় তাঁর। সাংঘাতিকভাবে ক্ষতিগ্রহস্ত হয় তাঁর শরীরিক অবস্থা। কিন্তু এরপরও লড়াই চালিয়ে স্রেফ মনের জোরকে সম্বল করে এগিয়ে যান মিমি।

মিমি চক্রবর্তীর একবার মনে হয়েছিল, তিনি হয়তো বা আর ইন্ডাস্ট্রিতেই ফিরতে পারবেন না। কিন্তু এতক দুর্যোগ কাটিয়ে , ফের টলিউডে ফেরা। 'টোটাল দাদাগিরি' ছবির হাত ধরে যশের সঙ্গে জুটি বেঁধে আবারও সিলভার স্ক্রিনে মিমি। ১৯ জানুয়ারি মুক্তি পেতে চলা এই ছবি আবারও মিমিকে আত্মবিশ্বাসের তুঙ্গে তুলবে বলে মনে করছেন তাঁর ভক্তরা। তবে আপাতত বাড়ির দুই পোষ্যর সঙ্গে খুনশুটি, ফিল্ম দেখা, আর ঘর সাজানো নিয়ে হালকা মেজাজে রয়েছেন এই অভিনেত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+