মহাকুম্ভে সন্ন্যাস নিলেন মমতা কুলকার্নি! এবার নতুন নামে পরিচিত হবেন অভিনেত্রী

১৪৪ বছর পর অনুষ্ঠিত হচ্ছে মহাকুম্ভ। প্রয়াগরাজে ভক্তদের উপচে পড়া ভিড়। সঙ্গমে পুন্যস্নান করতে প্রস্তুতি নিচ্ছেন লাখ লাখ পুন্যার্থী। এরই মাঝে প্রকাশ্যে এল চমকে ওঠার মতো খবর। শুক্রবার সন্ধ্যাতেই মহাকুম্ভে সন্ন্যাস গ্রহণ করতে চলেছেন অভিনেত্রী মমতা কুলকার্নি। জানা গিয়েছে কিন্নর আখড়ার মহামণ্ডলেশ্বরের দায়িত্ব সামলাবেন তিনি।

এক সময় শাহরুখ-সলমনের সঙ্গে করণ-অর্জুন ছবিতে কাজ করেছেন মমতা কুলকার্নি। এবার মহাকুম্ভে তিনিই সন্ন্যাস গ্রহণ করতে চলেছেন। তাঁর নতুন নামকরণ হয়েছে মমতা নন্দ গিরি। এবার থেকে আর মমতা কুলকার্নি নয়, মমতা নন্দ গিরি নামেই পরিচিত হবেন তিনি।

Mamata kulkarni

নব্বই দশকে বলিউডে সারা ফেলে দিয়েছিলেন মমতা। একের পর এক সিনেমায় তাঁর অভিনয় মুগ্ধ করেছিল দর্শকবৃন্দকে। তবে, এর পরেই ঘটে বিচ্ছেদ! ২০০০ সালে আচমকাই দেশ ছেড়ে বিদেশে পাড়ি দেন মমতা। জানা যায়, ২০১৬ সালে নাকি ২০০০ কোটি টাকার মাদক মামলায় জড়িয়ে পড়েন তিনি।

আরও জানা যায়, একসময় টপলেস ছবি তোলার জন্য গ্রেফতারও হন অভিনেত্রী। ২০০০ টাকা জরিমানা দিয়ে ছাড়া পান তিনি। তবে এখানেই শেষ নয়, চায়না গেট ছবির শুটিং চলাকালীন পরিচালক রাজকুমার সন্তোষীর বিরুদ্ধে মমতা যৌন হেনস্থার অভিযোগও আনেন বলে জানা যায়। সবমিলিয়ে বিতর্কিত অভিনেত্রী এই মমতা। এবার মহাকুম্ভে সন্ন্যাস গ্রহণ করলেন এই বিতর্কিত অভিনেত্রীই ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+